ঢাকা বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
২ আশ্বিন ১৪৩৩ বাংলা

রাত পোহালেই ডুমুরিয়া বড় বাজার ব্যবসায়ী কমিটির ত্রি-বার্ষিক নির্বাচন,কে হবেন,সভাপতি/সম্পাদক জনমনে জল্পনা কল্পনা!

খান আরিফুজ্জামান(নয়ন),ডুমুরিয়া প্রতিনিধি(খুলন)

জমে উঠেছে ডুমুরিয়া বড় বাজার ব্যবসায়ী কমিটির ত্রি-বার্ষিক নির্বাচন। দীর্ঘ ১৬ বছর পর আগামী ২৯ মে নির্ধারণ করা হয়েছে ভোটের দিন। ইতোমধ্যে ভোটার ও প্রার্থীদের মধ্যে উৎসব মুখর পরিবেশে বইছে ভোটের হাওয়া। পোস্টারে পোস্টারে ছেয়ে গেছে গোটা বাজারের অলি গলি। বাজার উন্নয়নে বিচ্ছিন্ন প্রতিশ্রুতি দিয়ে ভোটারদের মন জয় করতে করতে দৌড়ঝাঁপ শুরু করেছেন প্রার্থীরা। তবে শান্তিপূর্ণ পরিবেশে শতভাগ সুষ্ঠু নির্বাচন হবে বলে জানিয়েছেন উপজেলা সমবায় কর্মকর্তা ও প্রিজাইডিং অফিসার সরদার জাহিদুর রহমান।

এ বিষয়ে জানতে চাইলে প্রিজাইডিং অফিসার জানান, ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ২৯ মে সকাল দশটা হতে বিকেল চারটা পর্যন্ত বিরতিহীন ভাবে ডুমুরিয়া সদর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এ ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এতে ১৫টি পদে মোট ৬১৪ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবে। নির্বাচনে ১০টি পদের বিপরীতে ১৬জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এতে সভাপতি পদে মোঃ হাবিবুর রহমান খান, আলহাজ্ব মাহাবুবুর রহমান মিঠু ও শফিউল্লাহ গাজী, সহ-সভাপতি পদে হাফেজ মতিয়ার রহমান শেখ, এবিএম নাজিম উদ্দিন ও কাজি সাইফুর রহমান পিপলু, সাধারণ সম্পাদক পদে খান ইবাদুল ইসলাম, সাইফুল ইসলাম টুটুল, ফরিদুল ইসলাম খান ও ইউপি সদস্য আবু সুফিয়ান খান, সাংগঠনিক সম্পাদক পদে ইয়াসিন সরদার ও বিল্লাল হোসেন সরদার, কোষাধ্যক্ষ পদে প্রভাস কুমার রায় ও রুহুল আমিন জোয়াদার, ক্রীড়া সম্পাদক পদে আলমগীর কবির ও তাপস কুমার রাহা প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর আগে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন সহ-সম্পাদক তৈয়েবুর রহমান বাবু, ধর্ম বিষয়ক সম্পাদক হাফেজ আব্দুল গফুর, দপ্তর সম্পাদক খান রবিউল ইসলাম, প্রচার সম্পাদক এখলাচুর রহমান মিল্টন, কার্যকারী সদস্য শাহাজাহান শেখ, মেহেদী হাসান তনু, মতিয়ার রহমান বাগাতি, উত্তম কুমার দাস ও সরদার আব্দুল জালাল। নির্বাচনী হালচাল ও পরিবেশ বিষয়ে জানতে চেয়ে কথা হয় সভাপতি প্রার্থী ইউপি সদস্য হাবিবুর রহমান খানের সাথে। তিনি নির্বাচনে পরিবেশ ভালো এবং জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী এমনটি উল্লেখ করে তিনি বলেন নির্বাচিত হলে বাজার উন্নয়ন, ব্যবসায়ীদের নিরাপত্তা নিশ্চিত এবং চুরি বন্ধে অগ্রণী ভূমিকা থাকবে সর্বদা। অনুরূপভাবে সভাপতি প্রার্থী মাহাবুবুর রহমান মিঠু বলেন, নির্বাচিত হলে বড় বাজার কে একটি ব্যবসায়ী বান্ধব প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলা হবে। কথা হয় সাধারণ সম্পাদক প্রার্থী খান ইবাদুল ইসলামের সাথে তিনি বলেন, নির্বাচিত হলে মডেল মসজিদের পাশে অবস্থিত এ বাজারটিকে মডেল বাজার হিসেবে গড়ে তোলা হবে। থাকবে পানি নিষ্কাশনের ব্যবস্থা, সিসি ক্যামেরা স্থাপন ও পুরাতন ঐতিহ্য ফিরে আনতে প্রয়োজনীয় কর্মসূচি। কথা হয় ব্যবসায়ী আতিয়ার রহমান বিশ্বাস, খোকন শেখ সহ অনেকের সাথে ।তারা বলেন,ভোট যুদ্ধ হবে অত্যন্ত প্রতিদ্বন্দিতা মূলক, উন্নয়নের প্রতিশ্রুতিতে কমতি নেই কোন প্রার্থীর। তবে সাধারণ ভোটাররা চুল চিরা বিশ্লেষণ করেই ভোটাধিকার প্রয়োগ করে প্রতিনিধি নির্বাচিত করবেন বলে আমরা মনে করি। যে কমিটি দিয়ে বাজার উন্নয়ন ও পরিবেশ বান্ধব ব্যবসায়ী প্রতিষ্ঠান গড়ে তোলা সম্ভব বলে আমরা আশাবাদী।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

বদলগাছীতে পুকুরে ডুবে ৬ বছরের শিশুর মৃত্যু

রাত পোহালেই ডুমুরিয়া বড় বাজার ব্যবসায়ী কমিটির ত্রি-বার্ষিক নির্বাচন,কে হবেন,সভাপতি/সম্পাদক জনমনে জল্পনা কল্পনা!

০৭:০৪:১৪ অপরাহ্ন, বুধবার, ২৮ মে ২০২৫