
আবুল হোসেন রিপন, গুইমারা,খাগড়াছড়ি
খাগড়াছড়ি জেলার বিসিআইসি সার ব্যবসায়ীদের প্রাণের সংগঠন বাংলাদেশ ফার্টিলাইজার এসোসিয়েশন (বিএফএ) এর বার্ষিক সাধারন সভা ও নতুন কমিটি গঠন হয়েছে।
২ রা মে শুক্রবার সকালে মাটিরাঙ্গা জলপাহাড়ের সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিতব্য আলোচনা সভায় জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় এবং নুরুল হুদার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ি জেলা প্রেসক্লাবের সভাপতি তরুন কুমার ভট্টাচার্য। এসময় জেলার অন্যান্য বিএফএ এর সদস্যগণ উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, বিসিআইসি সার ডিলাররা দেশ ও জাতীর কৃষি ও অর্থনৈতিক ক্ষেত্রে বিশাল ভূমিকা পালন করে আসছে। বর্তমানে দেশের এই ক্রান্তিকাললগ্নে ডিলারদের আর্থিক ক্ষতির সম্মুক্ষীন হওয়ার পরও ন্যায্যমূল্যে কৃষকদের সার বিতরন করে আসছে। খাগড়াছড়ি জেলা বিএফএর সদস্যগণ সার বিতরনে প্রতিটি কৃষককেই তাদের সার প্রাপ্যতা বজায় রাখতে বদ্ধপরিকর।
সভায় দ্বিতীয় অধিবেশনে নতুন কমিটি গঠন হয়। নতুন কমিটিতে মেসার্স জাহাঙ্গীর ট্রেডার্সের সত্ত্বাধিকারী জাহাঙ্গীর আলম ও ফ্রেন্ডশীফ এন্টারপ্রাইজের সত্ত্বাধীকারী আবুল কাশেমকে সাধারন সম্পাদক পদে নির্বাচিত করে ১১ সদস্যের কমিটি গঠন করা হয়।
প্রতিনিধির নাম 


















