
আবুল হোসেন রিপন, গুইমারা, খাগড়াছড়ি
প্রতিদিন আট ঘণ্টার বেশি কাজ নয়। এই দাবিতেই হাজার হাজার শ্রমিক সামিল হয়েছিলেন ধর্মঘটে। সালটা ১৮৮৬, স্থান শিকাগো। ধর্মঘটের সময় শিকাগোর হে মার্কেটে বোমা বিস্ফোরণে কয়েকজন শ্রমিক নিহত হন। শ্রমিক আন্দোলনের ইতিহাসে এই ঘটনাটিই সবচেয়ে গুরুত্বপূর্ণ। ১৮৮৯ সালে প্যারিসে অনুষ্ঠিত দ্বিতীয় আন্তর্জাতিক শ্রমিক সম্মেলনে শ্রমিকদের এই আত্মত্যাগকে সম্মান জানাতে ১লা মে-কে আন্তর্জাতিক শ্রম দিবস ঘোষণা করা হয়েছিল। ১৮৯০ সালের পৃথিবীর বিভিন্ন দেশে ১লা মে প্রথম উদযাপন করা হয় আন্তর্জাতিক শ্রম দিবস। এই বছর পালিত হচ্ছে ১৩৫তম শ্রমিক দিবস।
দিবসটি উপলক্ষ্যে গুইমারা উপজেলা প্রশাসন এবং গুইমারা উপজেলা বিএনপি পৃথক পৃথক র্যালীর আয়োজন করে। সকাল সাড়ে আটটায় গুইমারা উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে থেকে উপজেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম সোহাগের সভাপতিত্বে উক্ত র্যালীর আয়োজন করা হয়। র্যালীতে গুইমারা উপজেলা বিএনপি ও তার সকল অংগ সংগঠন এবং গুইমারার সকল মেহনতী শ্রমিকগণ অংশগ্রহন করেন।
র্যালীটি গুইমারা উপজেলা বিএনপির দলীয় কার্যালয় থেকে শুরু করে গুইমারার প্রধান প্রধান সড়ক প্রদক্ষীণ করে আবার দলীয় কার্যালয়ে এসে শেষ হয়। র্যালীর পর সমাবেশে গুইমারা উপজেলা বিএনপি সভাপতি বলেন, আজ ১ লা মে মজলুম শ্রমিকদের মুক্তির দিন, আসুন আমরা সবাই শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ে সচেষ্ট হই। ঘাম শুকানোর আগে তাদের প্রাপ্যতা পরিশোধ করি, এবং সবাই মেহনতি মানুষের জন্য কাজ করি।
প্রতিনিধির নাম 
























