ঢাকা বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
২ আশ্বিন ১৪৩৩ বাংলা

বদলগাছীর পাহাড়পুরে ইয়াবা ও ট্যাপেন্টাডলসহ দুই মাদক ব্যবসায়ী আটক

নুরুজ্জামান লিটন,জেলা প্রতিনিধি, নওগাঁ:

নওগাঁ জেলার বদলগাছী উপজেলার ঐতিহাসিক পাহাড়পুর বাজার এলাকা থেকে ৫০ পিস ইয়াবা এবং ১৪ পিস ট্যাপেন্টাডলসহ দুজন মাদক ব্যবসায়ী’কে গ্রেফতার করেছে র‌্যাব-৫
র‍্যাব-৫ জয়পুরহাটের প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়,গত কয়েকদিন ধরে র‌্যাব-৫, সিপিসি-৩ এর গোয়েন্দা দল গ্রেফতারকৃত আসামী আসাদুল এবং মজিদ দ্বয়ের গতিবিধি পর্যবেক্ষণ শুরু করে। ২৪ এপ্রিল নওগাঁ জেলার বদলগাছী উপজেলার ঐতিহাসিক পাহাড়পুর বাজার এলাকায় র‌্যাব-৫, সিপিসি-৩ এর একটি আভিযানিক দল কর্তৃক অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী আসাদুল ওরফে ফিতা এবং মজিদ’কে আটক করে। অতঃপর সাক্ষীদের উপস্থিতিতে আটককৃত আসাদুল এবং মজিদ এর নিকট রক্ষিত অবৈধ মাদকদ্রব্য ৫০ পিচ ইয়াবা, ১৪ পিচ ট্যাপেন্টাডল, মাদক বিক্রয়ের কাজে ব্যবহৃত ০১টি মোবাইল, মাদক ক্রয়-বিক্রয়ের নগদ ৮,৮০০/- টাকা এবং ০১টি মোটর সাইকেল উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত আসামী আসাদুল এবং মজিদ এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। উপস্থিত সাক্ষীদের সামনে আসামী আসাদুল এবং মজিদ’কে জিজ্ঞাসাবাদে তারা অকপটে স্বীকার করে ও বলে যে, অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ও ট্যাপেন্টাডল ট্যাবলেট বিক্রয়ের উদ্দেশ্যে ঘটনাস্থলে অবস্থান করেছিল।
তাদেরকে জিজ্ঞাসাবাদে আরো জানায় যে,তাদের প্রকৃত নাম ১ নং আসামি মোঃ আসাদুল ইসলাম (৫২), পিতা-মোঃ বাবুল মন্ডল, সাং-বিশপাড়া, থানা-বদলগাছী, জেলা-নওগাঁ।
এবং দুই নং আসামি তার সহযোগী মোঃ আব্দুল মজিদ হিরা (৪৭), পিতা-মৃত আক্কাজ আলী সর্দার, সাং-চৌধুরীপাড়া, থানা-আক্কেলপুর, জেলা-জয়পুরহাট।
ঘটনাস্থলে উপস্থিত লোকজনদের জিজ্ঞাসাবাদে জানা যায় গ্রেফতারকৃত আসামী আসাদুল ওরফে ফিতা এবং মজিদ চিহ্নিত মাদক ব্যবসায়ী। তারা নওগাঁ জেলার সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধ মাদকদ্রব্য সংগ্রহ করতঃ নওগাঁর বিভিন্ন এলাকায় খুচরা ও পাইকারী বিক্রি করতো।

র‍্যাব জানান,মাদকসেবী ও মাদক কারবারী সিন্ডিকেটের অন্যান্য সদস্যদের ধরতে র‌্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট ক্যাম্পের গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রয়েছে।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুযায়ী নওগাঁ জেলার বদলগাছী থানায় একটি মামলা রুজু হয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

বদলগাছীতে পুকুরে ডুবে ৬ বছরের শিশুর মৃত্যু

বদলগাছীর পাহাড়পুরে ইয়াবা ও ট্যাপেন্টাডলসহ দুই মাদক ব্যবসায়ী আটক

০২:২৬:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫