ঢাকা বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
২ আশ্বিন ১৪৩৩ বাংলা

ঘোড়াঘাটে ছাত্র আন্দোলনে হামলার মামলায় আওয়ামী লীগ ও যুবলীগ নেতা গ্রেপ্তার

মোঃ মাহফুজুর রহমান সরকার,ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ

দিনাজপুরের ঘোড়াঘাটে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমাবেশে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও পেট্রলবোমা হামলার মামলায় আওয়ামী লীগ ও যুবলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। রবিবার (২০ এপ্রিল) রাত ভর অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন মাহাবুর রহমান ওরফে বাবু কসাই (৪৮) ও শরীয়ত জামান রাজু ওরফে খোকন (৩৬)। মাহাবুর রহমান উপজেলার দক্ষিণ দেবীপুর এলাকার আব্দুল নুরের ছেলে। তিনি আওয়ামী লীগের সিংড়া ইউনিয়নের ১ নং ওয়ার্ড শাখার সা.সম্পাদক। আর শরীয়ত জামান বুলাকীপুর ইউনিয়ন বলগাড়ি বাজারের আব্দুস সালামের ছেলে। তিনি ওই ইউনিয়নের যুবলীগের সাধারন সম্পাদক। 

গত বছর ২৪ আগস্ট ঘোড়াঘাট পৌর ছাত্রদলের সদস্য সহিদ শেখ বাদী হয়ে ঘোড়াঘাট থানায় একটি মামলা দায়ের করেন। এ মামলায় উপজেলা আওয়ামী লীগের নেতা-কর্মী, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান, পৌর কাউন্সিলর, ইউপি চেয়ারম্যানসহ ৪০ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ৭০ থেকে ৮০ জনকে আসামি করা হয়।

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হক বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সমাবেশে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও পেট্রলবোমা হামলার অভিযোগে গত বছর ২৪ আগস্ট থানায় একটি মামলা হয়। এ মামলার তদন্তে সংশ্লিষ্টতা আসার পর মাহাবুর রহমান মাবু ও শরীয়ত জামান রাজু ওরফে খোকন গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (২১ এপ্রিল)  আসামিদের দিনাজপুর আদালতে পাঠানো হবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

বদলগাছীতে পুকুরে ডুবে ৬ বছরের শিশুর মৃত্যু

ঘোড়াঘাটে ছাত্র আন্দোলনে হামলার মামলায় আওয়ামী লীগ ও যুবলীগ নেতা গ্রেপ্তার

০২:১৪:০৪ অপরাহ্ন, সোমবার, ২১ এপ্রিল ২০২৫