
মিরাজ খান, মানিকগঞ্জ সংবাদদাতা
গতকাল শুক্রবার রাতে মানিকগঞ্জের ঘিওরে আওয়ামী লীগের পাঁচ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। । আজ শনিবার তাঁদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
আটককৃতরা হলেন ঘিওর উপজেলা আওয়ামী লীগের সহপ্রচার সম্পাদক মো. রুহুল আমিন, বালিয়াখোড়া ইউনিয়ন ৯ নম্বর ওয়ার্ডের সভাপতি তাপস কুমার বসু,পয়লা ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. সোহেল মিয়া, সিংজুরী ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য মো. রমজান আলী ও নালী ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য মো. বিল্লাল হোসেন।
ঘিওর থানার ওসি মুহাম্মদ রফিকুল ইসলাম জানান, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার ওপর হামলা ও নাশকতার ঘটনায় দায়েরকৃত মামলায় তাঁদের আটক দেখানো হয়েছে।
প্রতিনিধির নাম 


















