
মিনহাজ হোসেন বিশেষ প্রতিনিধি:
বিপুল উৎসাহ উদ্দীপনায় উৎসবমুখর পরিবেশে, ইতালির রাজধানী রোমে আফগান কমিউনিটি ঈদুল ফিতর উপলক্ষে ঈদ পরবর্তী ঈদ পূর্ণমিলনী উদযাপনের আয়োজন করেছে। অনুষ্ঠানে আফগান এসোসিয়েশন সদস্য, ইতালীয় নাগরিক সমাজের কর্মী এবং আরব ও বিদেশী সম্প্রদায়ের প্রতিনিধিরা স্বতঃস্ফূর্ত ভাবে অংশগ্রহন করেন।
রাজধানী রোমের তরপিনাত্তারা স্পাইসি অফ সিলেট রেস্টুরেন্টের হলরুমে আয়োজিত অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন তেলাওয়াত, এরপর আফগান জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়।
পরে আফগান এসোসিয়েশন ইতালির সভাপতি কাইহান মাশরেকওয়াল উপস্থিতদের উদ্দেশ্যে স্বাগত বক্তব্য রাখেন।
তিনি আফগান প্রবাসীদের ঐক্য এবং বিশ্বের কাছে স্বাধীন আফগানিস্তানের ও ইতালিস্হ আফগান কমিউনিটির প্রবাসীদের নিয়ে কাজ করার ভূয়সি প্রশংসা করেন, এবং বর্তমান আফগানিস্তানের চ্যালেঞ্জ মোকাবেলায় এই আন্দোলন চালিয়ে যাওয়ার গুরুত্বের উপর জোর দেন।
সংগঠনের সহ সভাপতি জামালি ইদ্রিস, ইতালীয় ও আফগান অংশগ্রহণকারীদের এবং প্রতিনিধিদের স্বাগত জানিয়ে একটি বক্তৃতা দেন, প্রবাসীদের মধ্যে বন্ধুত্ব ও সংহতির বন্ধন জোরদার করার ক্ষেত্রে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।
এসময় অনুষ্ঠানে বিশিষ্ট ব্যক্তিত্বদের মধ্যে উপস্থিত ছিলেন, রোম আফগান দূতাবাসের কাউন্সিলর ডেনিস মিশেল, ইতালিস্হ আফগানিস্তান কমিউনিটির কনসাল ইঞ্জিনিয়ার খালিদ আকবরী, ইঞ্জিনিয়ার মিরওয়াস নওয়াবী, ইঞ্জিনিয়ার হোমায়ুন জাজাই, কর্নেল আজিজ খান, শাদাম জাদরান, বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদ ইতালির যুগ্ম সাধারণ সম্পাদক মিনহাজ হোসেন, জালালাবাদ প্রবাসী কল্যাণ পরিষদ ইতালির সাধারণ সম্পাদক আরিফ আহমেদ আরেফিন, আফগান এসোসিয়েশন উপদেষ্টা
“হুইস্পার অফ হেভেন” সংস্থার প্রতিনিধিগণ ও বেশ কয়েকজন ইতালীয় অতিথি এবং বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরাও বক্তৃতা প্রদান করেন।
অতিথিরা বলেন এই অনুষ্ঠানটি আফগান প্রবাসীদের প্রাণবন্ত চেতনা, তাদের সাংস্কৃতিক ও জাতীয় পরিচয় সংরক্ষণের প্রতিশ্রুতি এবং পারস্পরিক শ্রদ্ধা ও ভালোবাসা এরকম পরিবেশে আফগান কমিউনিটির সাথে যোগসূত্রর সেতুবন্ধন। তারা এরকম আয়োজন অব্যাহত রাখার আহ্বান জানান।
ইতালিতে আফগান কমিউনিটি এবং আফগান প্রবাসীদের সাথে তাদের অব্যাহত সংহতি নিশ্চিত করে, বিশেষ করে তারা বলেষ তালেবান শাসনামলে তারা যে লঙ্ঘন ও নিপীড়নের মুখোমুখি হচ্ছেন তার আলোকে আফগান নারীদের অধিকারের প্রতি তাদের সমর্থন।
অনুষ্ঠানে উৎসবে আনন্দ ও মিথস্ক্রিয়ার পরিবেশের মধ্যে ঐতিহ্যবাহী আফগান লোককাহিনীর উপর ভিত্তি করে শৈল্পিক পরিবেশনা অন্তর্ভুক্ত ছিল।
প্রতিনিধির নাম 


















