ঢাকা বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
২ আশ্বিন ১৪৩৩ বাংলা

ডুমুরিয়ায় ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে হেফাজতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

খান আরিফুজ্জামান(নয়ন),ডুমুরিয়া(খুলনা),প্রতিনিধিঃ

খুলনার ডুমুরিয়ায় ফিলিস্তিনের গাজায় গণহত্যার প্রতিবাদে এবং বিশ্বব্যাপী আহুত হরতালের সমর্থনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
গতকাল সোমবার (৭মার্চ) বিকালে উপজেলা হেফাজতে ইসলামের আয়োজনে বাসস্ট্যান্ড চত্বরে খুলনা-সাতক্ষীরা মহাসড়কে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা হেফাজতে ইসলামের সভাপতি মাওলানা মোশতাক আহমাদ।
সেক্রেটারী মুফতি আঃ কাইয়ুম জমাদ্দারের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্যদেন মাওঃ জাকারিয়া শেখ, মাওঃ আবুল হাসান, মাওঃ তৌফিকুর রহমান, হাফেজ আতাউল্লাহ, আব্দুল মালেক, হাফেজ ওহিদুজ্জামান, মাওঃ ইলিয়াজ হোসেন, মাওঃ আমিরুল ইসলাম, হাফেজ মোস্তাফিজুর রহমান, মাওঃ খলিলুর রহমান, বিএনপি নেতা শেখ ফরহাদ হোসেন, খান মহিদুল ইসলাম, এ্যাডঃ আলমগীর হোসেন প্রমুখ। দোয়া পরিচালনা করেন হযরত মাওঃ মুফতি শহিদুল ইসলাম।
এসময় বক্তারা বলেন, ‘গাজার নিরীহ জনগণের ওপর ইসরায়েলের বর্বর হামলা মানবতার বিরুদ্ধে ভয়াবহ অপরাধ। শিশু, নারী ও বৃদ্ধসহ নিরীহ মানুষকে নির্বিচারে হত্যা করা হচ্ছে, যা আন্তর্জাতিক মানবাধিকার লঙ্ঘন। ইসরায়েল দীর্ঘদিন ধরে ফিলিস্তিনি জনগণের ওপর দখলদারিত্ব ও নির্যাতন চালিয়ে আসছে। বক্তারা ফিলিস্তিনবাসীর উপর এ বর্বরতম গণহত্যার তিব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং সারা বিশ্বের মুসলমানদের একত্রিত হয়ে ফিলিস্তিনবাসীর সহযোগিতা করার আহবান জানান।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

বদলগাছীতে পুকুরে ডুবে ৬ বছরের শিশুর মৃত্যু

ডুমুরিয়ায় ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে হেফাজতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

০৯:৫৬:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ এপ্রিল ২০২৫