
নেজাম উদ্দীন- বিশেষ প্রতিনিধি।
রাঙ্গুনিয়া উপজেলা পোমরা ৬নং ইউনিয়নে ২নং ওয়ার্ডে অবস্থিত গাউসুল আজম জামে মসজিদে কিয়ামুল লাইলের মধ্যে দিয়ে খতমে কোরআন তারাবি সমাপ্তি করেন হাফেজ মোহাম্মদ ইব্রাহীম ও হাফেজ মোহাম্মদ জুবায়ের। বৃহস্পতিবার ২৭ই মার্চ ২৬ই রমজান গাউসুল আজম জামে মসজিদের খতিব মাওলানা মোহাম্মদ আব্দুল মাবুদ এর পরিচালনায় দরুদ কিয়াম ও মুসলিম উম্মার ঐক্যে এবং ফিলিস্তিনী নির্যাতিত ভাই-বোনদের জন্য দোয়া চেয়ে তিনি বলেন-
মাহে রমজান সিয়াম সাধনার মাস। এ মাসেই মানবতার মুক্তির জন্য হেদায়াতের গ্রন্থ আল- কুরআন নাযিল করা হয়েছে। মহান আল্লাহ মানুষের চলার পথের বিধান তাঁর রাসূল (সা:) এর মাধ্যমে দুনিয়ায় পাঠিয়েছেন। কুরআন ও সুন্নাহর আদর্শ প্রতিষ্ঠার মাধ্যমে সমাজে শান্তি লাভ করা সম্ভব।
মুনাজাত শেষে মসজিদ কমিটি এলাকার ধর্মপ্রাণ মুসল্লিদের নিয়ে খতিব,পেশ ইমাম এবং হাফেজদের পুষ্পিত মাল্য দিয়ে সংবর্ধিত করেন।
প্রবাসী এবং মসজিদ কমিটি পরিষদ মিলে মাহে রমদানের হাদিয়া ও ঈদ উপহার প্রদান করেন হাফেজ ও পেশ ইমাম এবং খতিব মহোদয়কে ।
প্রতিনিধির নাম 


















