
মিনহাজ হোসেন বিশেষ প্রতিনিধি:
বাংলাদেশ দূতাবাসের আয়োজনে ধারাবাহিক ভ্রাম্যমান কনস্যুলার সার্ভিস ইতালির বন্দর নগরী নাপোলিতে শনি ও রোববার দুই দিনব্যাপী সেবা প্রদান করা হয়েছে। বাংলাদেশ দূতাবাসের মিনিস্টার রিয়াদ হোসাইন ও প্রথম সচিব সাইফুল ইসলাম এর নেতৃত্বে এবং বাংলাদেশ কমিউনিটি ও বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদ ইতালি নাপোলি সভাপতি হাজী কবির মোড়ল ও সাধারণ সম্পাদক মামুন হাওলাদারের সার্বিক সহযোগিতায় স্থানীয় একটি হলরুমে এ সেবা প্রদান করেন দূতাবাস কর্মকর্তারা। দুই দিনে প্রায় পাঁচ শতাধিক প্রবাসী বাংলাদেশীকে সেবা প্রদান করেন তারা।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত এটিএম রকিবুল হক তিনি উপস্থিত কমিউনিটির বিশিষ্ট ব্যাক্তিবর্গদের সাথে কুশল বিনিময় করেন।
কনস্যুলেট সেবা নিতে নাপোলির বিভিন্ন অঞ্চল থেকে ছুটে আসেন অসংখ্য প্রবাসী বাংলাদেশী। তারা নতুন পাসপোর্ট আবেদন, পাসপোর্ট নবায়ন, নো ভিসা ও জন্ম নিবন্ধন সার্টিফিকেট, সার্টিফিকেট প্রদান, ওয়েজ অনার্স কল্যাণ বোর্ডের সদস্য পদ সহ নানাবীধ সেবা গ্রহণ করেন।
নাপোলিতে অনুষ্ঠিত দূতাবাস সেবা গ্রহণকারী প্রবাসীরা বাংলাদেশ দূতাবাসের সকল কর্মকর্তাদের ধন্যবাদ জানান। কর্মব্যস্ততার কারণে প্রবাসীরা বাংলাদেশ দূতাবাস অফিসে তাদের দূতাবাস সেবা গ্রহণ করতে অনেকটাই সমস্যা হয় এবং আর্থিকভাবে ও ক্ষতিগ্রস্ত হতে হয়। দূতাবাস এই ধরনের ক্যাম্প এর ফলে প্রবাসীদের সময়, অর্থ এবং হয়রানি থেকে বেঁচে যাবেন এবং দূতাবাসেও চাপ কমে যাবে। দূতাবাসের এমন কার্যক্রম জেনেও প্রত্যেকটি শহরে অব্যাহত থাকে এমনটাই দাবি সকল প্রবাসীর।
বাংলাদেশ দূতাবাসের মিনিস্টার রিয়াদ হোসাইন বলেন, আমরা প্রবাসীদের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে কাজ করছি। প্রবাসীদের সমস্যা সমাধানে আমরা সর্বোচ্চ আন্তরিক এবং ভবিষ্যতে দূতাবাসের কার্যক্রম অব্যাহত থাকবে।
মনফালকনে সামাজিক, রাজনৈতিক ও আঞ্চলিক সংগঠনের নেতৃবৃন্দগণ বাংলাদেশ দূতাবাসের পুরো টিমকে ধন্যবাদ জ্ঞাপন করেন। এসময় স্থানীয় কমিউনিটি ব্যক্তিরা সহজে ও দ্রুত সেবাপ্রাপ্তিতে উচ্ছ্বাস প্রকাশ করেন এবং এ ধরনের সেবা প্রতি তিন মাস পরপর অব্যাহত রাখার জোর দাবি জানান।
প্রতিনিধির নাম 


















