
ইসমাঈল হোসেন (রাজু), পানছড়ি প্রতিনিধি
অদ্য ৩১ শে জানুয়ারি ২০২৫ রোজ- শুক্রবার, বেলা- ২.৩০ ঘটিকার সময় গরুবাজার মাঠপাঙ্গনে টিএন্ডটি ফুটসেল শীতকালীন ফুটবল টুর্নামেন্ট ২০২৫ উদ্বোধনী অনুষ্ঠান সম্পন্ন। টুর্নামেন্টের মূলমন্ত্র ছিল ক্রীড়াই শক্তি ক্রীড়াই বল, মাদক ছেড়ে মাঠে চলো। টুর্নামেন্ট আয়োজন করেন টিএন্ডটি যুব সংঘ, পানছড়ি।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোঃ মহরম আলী,আহবায়ক, টুর্নামেন্ট পরিচালনা কমিটি, সঞ্চালনা করেন মোঃ মোতালেব হোসেন, সদস্য সচিব, টুর্নামেন্ট পরিচালনা কমিটি।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-তোফাজ্জল হোসেন, সিনিয়র যুগ্ম সম্পাদক, পানছড়ি উপজেলা বিএনপি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-মোঃ ইব্রাহিম, সাংগঠনিক সম্পাদক পানছড়ি উপজেলা বিএনপি, মোঃ আফসার হোসেন, পানছড়ি উপজেলা যুবদল, মোঃ সেলিম, সদস্য সচিব,পানছড়ি উপজেলা যুবদল ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
প্রতিনিধির নাম 


















