ঢাকা বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
২ আশ্বিন ১৪৩৩ বাংলা

খাগড়াছড়ি জেলা প্রশাসকের আর্থিক সহায়তা প্রদান মাইসছড়ি বাজারে আগুনে ক্ষতিগ্রস্থদের

শফিক ইসলাম,মহালছড়িঃ

খাগড়াছড়ি পার্বত্য জেলার মহালছড়ি উপজেলার মাইসছড়ি বাজারে আগুনে ক্ষতিগ্রস্ত হওয়া দোকানদার ও পরিবারের মাঝে ত্রাণ ও আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) বিকাল ৪ টার দিকে আগুনে ক্ষতিগ্রস্ত বাজার ব্যবসায়ী ও পরিবাদের সাথে সাক্ষাৎ ও ঘটনাস্থল পরিদর্শন করেন খাগড়াছড়ি জেলা প্রশাসক এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার এর পক্ষে মহালছড়ি উপজেলার সহকারী কমিশনার(ভূমি) মোঃ সালেহ আহমেদ।

পরিদর্শন শেষে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও পরিবারের মাঝে ৩০ কেজি চালের বস্তা ও প্রত্যেক কে পাঁচ হাজার টাকার চেক বিতরণ করা হয়।

এই সময় উপস্থিত ছিলেন মহালছড়ি থানার অফিসার্স ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম, উপজেলার পিআইও মো. সুমন মিয়া, মাইসছড়ি ইউপি চেয়ারম্যান সাজাই মারমা ও মহালছড়ি উপজেলা প্রেস ক্লাবের নেতৃবৃন্দ সহ মাইসছড়ি ইউপির গণ্যমান্য ব্যক্তিবর্গরা।

উল্লেখ্য গত ১৫ জানুয়ারী বিদ্যুৎ এর শর্ট সার্কিটের কারনে আগুন লাগলে মাইসছড়ি বাজারের দুটি ব্যবসায়ীক প্রতিষ্ঠান ও একটি বসত বাড়ি আগুনে ক্ষতিগ্রস্ত হয়।এতে প্রায় অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

বদলগাছীতে পুকুরে ডুবে ৬ বছরের শিশুর মৃত্যু

খাগড়াছড়ি জেলা প্রশাসকের আর্থিক সহায়তা প্রদান মাইসছড়ি বাজারে আগুনে ক্ষতিগ্রস্থদের

০৮:০৯:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২৫