ঢাকা বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
২ আশ্বিন ১৪৩৩ বাংলা

গুইমারাতে সেনা অভিযানে অর্ধকোটি টাকার গাঁজা ধ্বংস 

গুইমারা প্রতিনিধি ::

খাগড়াছড়ির গুইমারাতে অভিযান চালিয়ে অন্তত দুই একর গাজাঁক্ষেত ধ্বংস করেছে ২০ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি সিন্দুকছড়ি জোনের সেনা সদস্য।

২১ জানুয়ারী মঙ্গলবার মধ্যরাতে গোপন সংবাদের ভিত্তিতে সিন্দুকছড়ি জোনের আওতাধীন গড়াইছড়ি সেনা ক্যাম্পের তিন্দুকছড়ি এলাকার গহীন অরণ্যে অভিযান চালিয়ে এসব গাঁজাক্ষেত ধ্বংস করা হয়। অভিযোগ রয়েছে দীর্ঘদিন ধরে পাহাড়ের আঞ্চলিক সশস্ত্র সংগঠনের সন্ত্রাসীরা লোক চক্ষুর আড়ালে  গহীন অরণ্যে এসব গাঁজার চাষ করে আসছে।

সিন্দুকছড়ি জোন অধিনায়ক লে: কর্নেল ইসমাইল শামস আজিজি’র নির্দেশে জোন উপ-অধিনায়ক মেজর ইশতিয়াক তাসনিম সেনা সদস্যদের নিয়ে এ অভিযান পরিচালনা করেন। অভিযানে ধ্বংস করা দুই একর গাঁজার মূল্য অন্তত অর্ধ কোটি টাকা বলে জানিয়েছে সেনাবাহিনী। মাদকদ্রব্য বিরোধী অভিযান অব্যাহত থাকবে বলেও জানান সেনা কর্মকর্তারা।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

বদলগাছীতে পুকুরে ডুবে ৬ বছরের শিশুর মৃত্যু

গুইমারাতে সেনা অভিযানে অর্ধকোটি টাকার গাঁজা ধ্বংস 

০৪:৫৬:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫