
নুরুল কবির আরমান, বিশেষ প্রতিনিধি।।
বাংলাদেশ কোরআন শিক্ষা বোর্ড কর্তৃক পরিচালিত খাগড়াছড়ি বায়তুল করিম মাদ্রাসা কমপ্লেক্স ও এতিমখানায় কিরাতুল কুরআন বিভাগে ২০২৫ সালের শিক্ষাবর্ষের (নূরানী) শিশু ও প্রথম শ্রেণীর ছাত্র-ছাত্রীদের সবক প্রদান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ (৫জানুয়ারি) রবিবার সকাল ১০টায় মাদ্রাসা মিলনায়তনে কুরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয়।
মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি মোঃ জালাল আহমদে পাটোয়ারী’র সভাপতিত্বে ও মাদ্রাসার শিক্ষক মাওলানা তারিকুল ইসলামের সঞ্চালনায় দ্বীনি শিক্ষার তাৎপর্য ও গুরুত্ব তুলে বক্তব্য রাখেন সবুজবাগ জামে মসজিদের ইমাম মাওলানা ইউসুফ ,মাওলানা নুরুল কবির আরমান,হাফেজ দেলোয়ার হোসেন ,মাওলানা রাশিদুল ইসলাম মোহাম্মদপুরী প্রমুখ।
অনুষ্ঠানে বক্তাগণ কুরআন ও হাদিসের উদ্ধৃতি দিয়ে বলেন, মহান রাব্বুল আলামিন একজন ঈমানদার ব্যক্তি বেঁচে থাকা পর্যন্ত এ পৃথিবীকে ধ্বংস করবেন না। ঈমানদার ব্যক্তি তৈরি হওয়ার প্রতিষ্ঠান হলো মাদ্রাসা ,অন্য কোন প্রতিষ্ঠান নয়। মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য ফেরেশতারা নুরের টানা বিছিয়ে দেন ,গর্তের পিপীলিকা ও সমুদ্র মৎস্য তাদের জন্য দোয়া করেন। তাই, আমাদের ছেলে-মেয়েদেরকে সুশিক্ষায় শিক্ষিত করতে দ্বীনি শিক্ষার কোন বিকল্প নেই।
পরে ইসলাম, দেশ ও মুসলিম উম্মাহর সার্বিক কল্যাণ কামনা করে দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করা হয়।
প্রতিনিধির নাম 


















