ঢাকা বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
২ আশ্বিন ১৪৩৩ বাংলা

ঘোড়াঘাটে আইন শৃঙ্খলার চরম অবনতি বেড়েছেচুরি-ডাকাতি-ছিনতাই

মোঃ মাহফুজুর রহমান সরকার,ঘোড়াঘাট (দিনাজপুর)প্রতিনিধি: 

দিনাজপুরের ঘোড়াঘাটে আইনশৃঙ্খলার চরম অবনতি ঘটেছে, সড়কে বেড়েছে ডাকাতি-ছিনতাই ও রাহাজানী।প্রতি রাতেই কোন না কোন সড়কে ডাকাতি ও ছিনতাইয়ের ঘটনা ঘটছে। মানুষ জান মাল নিয়ে নিরাপত্তহীনতায় ভুগছে। এখন সন্ধ্যার আগেই রাস্তাঘাট জনশূন্য হয়ে পড়ছে। রাস্তায় বের হলেও পড়তে হচ্ছে ডাকাত ও ছিনতাইকারীদের কবলে। গুরুত্বপূর্ণ কোনো কাজে যাওয়ার প্রয়োজন হলেও মানুষ যেতে পারছেন না।জন মানুষের প্রশ্ন আইন শৃঙ্খলার এই নাজুক অবস্থা ও পরিস্থিতি কবে উন্নতি হবে?
উপজেলার বিভিন্ন এলাকায় একের পর এক চুরি ডাকাতি ছিনতাইয়ের ঘটনা ঘটছে।সুনির্দিষ্ট অভিযোগ দিলেও পুলিশ ডাকাতির অভিযোগ না নিয়ে চুরির অভিযোগ নিচ্ছে। এমনকি চিহ্নিত ছিনতাইকারী সাগরকে ও ৩ জন ট্রান্স মিটার চোরকে হাতে নাতে আটক করে সংশ্লিষ্ট ৩ নং সিংড়া ইউপি চেয়ারম্যান মোঃ সাজ্জাদ হোসেনের মাধ্যমে থানায় সোপর্দ করা হলে তাদের বিরুদ্ধে চুরির ঘটনা দেখিয়ে হাজতে দেওয়া হয়েছে। 
 এসব চুরি-ডাকাতি-ছিনতাই ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করতে পারেনি পুলিশ। ফলে জনমনে দেখা দিয়েছে আতঙ্ক।
পুলিশের পর্যাপ্ত টহল না থাকায় চুরি ডাকাতি ও ছিনতাইয়ের ঘটনা বেড়েছে বলে দাবী করেছেন এলাকাবাসী। তবে পুলিশ বলছে, কিছুদিন পুলিশি টহল নিষ্ক্রিয় থাকলেও এখন এলাকায় পুরোদমে কার্যক্রম চলছে।
গত এক মাসে প্রায় ১০টিরও বেশি চুরি ডাকাতি ও ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।গত ২৪ ডিসেম্বর রাতে রাণীগঞ্জ-ডুগডুগী সড়কের ভাত ছালা নামক স্থানে গাছ ফেলে ডাকাতি করে,২৫ ডিসেম্বর রাতে ১০ থেকে ১১ জনের একটি সশস্ত্র ডাকাত দল ঘোড়াঘাট-রাণীগঞ্জ  আঞ্চলিক মহাসড়কের কলাবাড়ী সড়কের ওপর রশি দিয়ে মোটর সাইকেলের গতিরোধ করে ডাকাতি শুরু করে। ডাকাতরা দেশীয় অস্ত্রের মুখে মোটরসাইকেল সহ পথচারী যাত্রীও কয়েকজন জখমের পাশাপাশি মারধর করে একটি ব্যাটারি চালিত অটোভ্যান চারটি মোবাইল ফোন ও নগদ অর্থ লুট করে নিয়ে যায়। এঘটনায় ডাকাতদের হামলায় কয়েকজন আহত হন। মালিককে বেঁধে রেখে ২৫ ডিসেম্বর বুধবার দিবাগত  রাতে উপজেলার চেংগ্রামের মৃত অফুর উদ্দিনের ছেলে সাবদুল ইসলামের দূটি ফ্রিজিয়ান জাতের বিদেশী গরু ডাকাতি সংঘটিত হয়।২৬ডিসেম্বর রাতে ঘোড়াঘাট-রাণীগঞ্জ আঞ্চলিক মহাসড়কে নিতাইশাহ পুকুর নামক স্থানে গাছ ফেলে যানবাহনে গণ ডাকতির চেষ্টা করে। ২৭ ডিসেম্বর রাতে ঘোড়াঘাট-রাণীগঞ্জ আঞ্চলিক মহাসড়কে দুর্গাপুর নামক স্থানে ডাকাতি সংঘটিত হয়।
স্থানীয়রা জানান, আগে এলাকায় পুলিশি টহল থাকার কারণে চুরি ডাকাতি ও ছিনতাই ছিল না। গভীর রাতেও মানুষ রাস্তাঘাটে চলাচল করতো। এখন সন্ধ্যার আগেই রাস্তাঘাট জনশূন্য হয়ে পড়ে। রাস্তায় বের হলেও পড়তে হচ্ছে ডাকাত ও ছিনতাইকারীদের কবলে। গুরুত্বপূর্ণ কোনো কাজে যাওয়ার প্রয়োজন হলেও মানুষ যেতে পারছেন না।
উপজেলার বেশ কয়েকটি পুলিশ ক্যাম্প থাকলেও গত ৫ আগস্ট পর পুলিশ এক রকম নিষ্ক্রিয় হয়ে পড়েছে। দ্রুত সময়ের মধ্যে দুষ্কৃতিকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন এলাকাবাসী।

মোঃ মাহফুজুর রহমান সরকার
ঘোড়াঘাট দিনাজপুর
তাং- ০২/০১/২৫
#০১৩১৩-৮৯৮৪৮২

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

বদলগাছীতে পুকুরে ডুবে ৬ বছরের শিশুর মৃত্যু

ঘোড়াঘাটে আইন শৃঙ্খলার চরম অবনতি বেড়েছেচুরি-ডাকাতি-ছিনতাই

০২:৩০:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জানুয়ারী ২০২৫