
মোঃ ইসমাইল হোসেন সজীব, নোয়াখালী,চাটখিলঃ
‘কোরআনের আইন ছাড়া কখনো বৈষম্য দূর হবে না’ বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নোয়াখালী জেলা সেক্রেটারী ও সাবেক ভাইস চেয়ারম্যান বেগমগঞ্জ উপজেলা বোরহান উদ্দিন
৩১ ডিসেম্বর মঙ্গলবার বিকেলে নোয়াখালী চাটখিল উপজেলার কাচারি বাজার ইউনিয়ন পরিষদ সংলগ্ন মাঠে ৬ নং পাঁচগাঁও ইউনিয়ন জামায়াতের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী বোরহান উদ্দিন এ কথা বলেন।
জেলা সেক্রেটারী বোরহান উদ্দিন আরো বলেন,নেতা কর্মীদের প্রতি আহবান থাকবে বিগত ১৬ বছরে আপনারা নারায়ে তাকবির স্লোগান দিতে পারেন নাই,দাওয়াতি কাজ করতে পারেন নাই,মানুষের দোরগোড়ায় দাওয়াত পৌঁছাতে পারেন নাই,আগামী দিনে ওই ১৬ বছরের কাযা-কাপ্পারা দিয়ে মানুষের কাছে দাওয়াত পৌঁছাতে হবে।
৬নং পাঁচগাঁও ইউনিয়ন সভাপতি ইব্রাহিম খলিলের সভাপতিত্বে এবং সেক্রেটারী মোহাম্মদ আবদুল্লাহ এর সঞ্চালনায় কর্মী সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা সহ-সেক্রেটারী দেলোয়ার হোসেন,চাটখিল উপজেলা আমীর মহিউদ্দিন হাসান,পৌর আমীর আক্তার হোসেন,চাটখিল উপজেলা নায়েবে আমীর ওমর ফারুক,চাটখিল উপজেলা সেক্রেটারী নূর হোসেন রিয়াজ,উপজেলা সহকারী সেক্রেটারী হুমায়ুন কবির সুমন,পৌর নায়েবে আমীর রাকিব উদ্দিন,উপজেলা শূরা ও কর্মপরিষদ সদস্য গোলাম কিবরিয়া,পৌর শূরা ও কর্মপরিষদ সদস্য তাওহিদুল ইসলাম প্রমুখ।
চাটখিল উপজেলার ৬নং পাঁচগাঁও ইউনিয়ন জামায়াতের উদ্যোগে আয়োজিত এই কর্মী সম্মেলন অনুষ্ঠানে ইউনিয়নের শতশত নেতাকর্মীর উপস্থিতিতে ২০২৫-২০২৬ সেশনের ইউনিয়ন জামায়াত ও সহযোগী সংগঠনের নতুন দায়িত্বশীলদের নাম ঘোষণা করা হয়।
প্রতিনিধির নাম 


















