
ইসমাঈল হোসেন (রাজু), পানছড়ি প্রতিনিধি :
পানছড়ি উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে ফাতেমা নগর নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে কম্পিউটার ও যাবতীয় সরঞ্জামাদি প্রদান করেন।
মঙ্গলবার (৩১ ডিসেম্বর) বেলা ১২ ঘটিকার সময় পানছড়ি উপজেলা বিএনপি’র সভাপতি বেলাল হোসেনের প্রধান অতিথিতে এই আয়োজন অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে এছাড়াও আরো উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ আলী, সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম, যুবদলের আহ্বায়ক মোঃ আফসার, সদস্য সচিব মোঃ সেলিম সহ বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ সাদেক আলী বলেন- বিদ্যালয়ের অফিসিয়াল কাজের গতি আরেক ধাপ এগিয়ে গেল। এই মহৎ সহযোগিতায় বিদ্যালয় কর্তৃপক্ষ সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছে এবং সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।
প্রতিনিধির নাম 


















