
আরিফুল ইসলাম মহিন, খাগড়াছড়ি প্রতিনিধি :
খাগড়াছড়ির জেলার মানিকছড়িতে মোটরসাইকেল দুর্ঘটনায় আরিফ হোসেন (১৯) নামে এক যুবক নিহত হয়েছে।
শনিবার (২১ ডিসেম্বর) সন্ধ্যা ৬টার দিকে মানিকছড়ি উপজেলার তিনটহরী ইউনিয়নের বড়ডলু এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত আরিফ হোসেনের বাড়ি চট্টগ্রামের ফটিকছড়ি থানার সুন্দরপুর গ্রামে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মানিকছড়ি থেকে ফটিকছড়ি গামী একটি মোটরসাইকেল (চট্ট মেট্রো-ল ১৭-৩৮৬১) নিয়ন্ত্রণ হারিয়ে ছিটকে পড়ে। এ সময় একটি ট্রাক আরিফ হোসেনকে চাপা দিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।ঘটনার পর ঘাতক ট্রাকটি পালিয়ে যায়।
এ ঘটনায় মোটরসাইকেল চালক মোঃ শাহিন (১৮) আহত হন। তার বাড়ি ফটিকছড়ি পৌরসভার বিবিরহাট এলাকায়।
মানিকছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছে। আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
প্রতিনিধির নাম 


















