
আরিফুল ইসলাম মহিন, খাগড়াছড়ি প্রতিনিধি :
জেলার পানছড়ি উপজেলাতে সদর ইউনিয়ন বিএনপির তৃণমূল পর্যায়ে সংগঠনকে সুসংগঠিত করার লক্ষে বিএনপির পানছড়ি সদর ইউনিয়ন বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত।
বুধবার (১৮ ডিসেম্বর) বেলা ১১টায় পানছড়ি উপজেলা বিএনপি দলীয় কার্যালয় এ সভার আয়োজন করা হয় ।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ সভাপতি ও পানছড়ি উপজেলা বিএনপির সভাপতি মোঃ বেলাল হোসেন।
সদর ইউনিয়ন বিএনপির সিঃ সহসভাপতি মোঃ রেজাউল আলম এর সভাপতিত্বে সভায় সভায় স্বাগত বক্তব্য রাখেন সদর ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক মোঃ মোবারক হোসেন,উপজেলা বিএনপির সাধারন সম্পাদক মোঃ ইউসুফ, সহ সভাপতি মোঃ নুরুল কায়েস শিমুল, যুগ্ম সম্পাদক মোঃ আঃ রহিম , দপ্তর সম্পাদক মোঃ সোলায়মান, যুব দলের যুগ্ন আহবায়ক মোঃ মহরম আলী।
বক্তারা বলেন , আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমাদের পার্বত্য চট্টগ্রামের পাহাড়ি বাঙ্গালী প্রান প্রিয় নেতা ওয়াদুদ ভূঁইয়া কে নির্বাচিত করে এ পার্বত্য চট্টগ্রামের মানুষের মাঝে উন্নয়ন মূলক কাজ করার আহ্বান জানান। ওয়াদুদ ভুঁইয়াকে পাহাড়ের উন্নয়নের বিকল্প কেউ নেই। সবাই দলমত নির্বিশেষে এগিয়ে আসতে হবে।
এছাড়াও বলেন, আওয়ামিলীগ বিভিন্ন ভাবে অপ্রচার চালিয়ে যাচ্ছে তাই সবাইকে সজাগ থাকতে হবে যেনো কোন ভাবেই তারা আর চক্রান্ত করতে না পারে।
প্রতিনিধির নাম 


















