ঢাকা বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
২ আশ্বিন ১৪৩৩ বাংলা

পানছড়িতে মিনিবার ফুটবলের ফাইনাল অনুষ্ঠিত

আরিফুল ইসলাম মহিন, খাগড়াছড়ি প্রতিনিধি :

পানছড়িতে অনুষ্ঠিত হয়েছে মিনিবার ফুটবল টুর্ণামেন্টের চমৎকার এক ফাইনাল। ৯’ডিসেম্বর (সোমবার) বিকাল তিনটা থেকে উপজেলার আইয়ুব নগর প্রাথমিক বিদ্যালয় মাঠে ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয়। এতে চ্যাম্পিয়ন হয়েছে আইয়ুব নগর যুব সংঘ।

জানা যায়, উপজেলার স্থানীয় খেলোয়াড়দের নিয়ে টুর্ণামেন্টের আয়োজন করেছিল পাইলট ফার্ম যুব সমাজ। ৯ ডিসেম্বরের স্বপ্নের ফাইনালে অংশ নেয় আইয়ুব নগর যুব সংঘ বনাম কলাবাগান ফনিক্স ক্লাব। ফাইনালে দর্শকের করতালিতে মাঠ ছিল মুখরিত। নির্ধারিত সময়ে খেলা ছিল দুই দুই গোলে সমতা। পরিশেষে খেলা গড়ায় ট্রাইবেকারে। এত আইয়ুব নগর ৪-১ গোলে জয়লাভ করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

পানছড়ি প্রেস ক্লাবের সভাপতি মনিরুল ইসলাম মাহিম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দু’দলের মাঝে ট্রফি ও প্রাইজমানি তুলে দেন। এ সময় বিশেষ অতিথি ছিলেন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ছৈয়দ এম.এ বাশার, প্রেসক্লাবের নির্বাহী সদস্য শাহজাহান কবির সাজু আইয়ুব নগর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আলমগীর হোসেন ইমন, পাইলট ফার্ম যুব সমাজের সভাপতি সাইদুল আলম, ক্রীড়া সংগঠন কাউছার আলম ও আবদুল করিম প্রমুখ।।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

বদলগাছীতে পুকুরে ডুবে ৬ বছরের শিশুর মৃত্যু

পানছড়িতে মিনিবার ফুটবলের ফাইনাল অনুষ্ঠিত

০২:১৫:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪