ঢাকা বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
২ আশ্বিন ১৪৩৩ বাংলা

নওগাঁয় প্রাইভেটকার ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত

নুরুজ্জামান লিটন,জেলা প্রতিনিধি নওগাঁঃ

নওগাঁ জেলার মান্দায় প্রাইভেটকার ও যাত্রীবাহী একটি বাসের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এসময় প্রাইভেটকারের আরও দুই যাত্রী আহত হয়েছেন।
সোমবার (৯ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে নওগাঁ-রাজশাহী মহাসড়কের মোহাম্মদপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- নওগাঁর সাপাহার উপজেলা সদরের চৌধুরীপাড়া এলাকার আব্দুল জব্বারের ছেলে মাহিন আহম্মেদ সাগর (২৭) ও এনামুল হকের ছেলে আলভি রাব্বানী জিহান (৩০)। দুর্ঘটনায় আহত দু’জনকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) ভর্তি করা হয়েছে। তাঁদের নাম-পরিচয় পাওয়া যায়নি।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, একটি প্রাইভেটকারে করে হতাহতরা সাপাহার থেকে রাজশাহী যাচ্ছিলেন। পথে উল্লিখিত স্থানে রাজশাহী থেকে নওগাঁগামী হানিফ পরিবহনের একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সাগর ও জিহান নিহত হন। পরে স্থানীয় লোকজন আহত দু’জনকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।

বিষয়টি নিশ্চিত করে মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মনসুর রহমান বলেন, সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের সহায়তায় ঘটনাস্থল থেকে নিহতদের মরদেহ উদ্ধার করে হেফাজতে নেওয়া হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

বদলগাছীতে পুকুরে ডুবে ৬ বছরের শিশুর মৃত্যু

নওগাঁয় প্রাইভেটকার ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত

০৮:৫১:০৯ অপরাহ্ন, সোমবার, ৯ ডিসেম্বর ২০২৪