ঢাকা বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
২ আশ্বিন ১৪৩৩ বাংলা

বিএনপি’র নির্দেশনা- আন্দোলনে সক্রিয় সমমনা দল গুলোর শীর্ষ নেতাদের সাংগঠনিক কার্যক্রমে সহযোগিতা করুন

বাগেরহাট প্রতিনিধিঃ

গত ফ্যাসিস্ট আওয়ামী দুশাসনে যুগপৎ আন্দোলনে সক্রিয় থেকে যে সমস্ত সমমনা রাজনৈতিক দল সংগ্রামী ভূমিকা পালন করেছেন সেই সকল দলের শীর্ষ নেতাদের নিজ সংসদীয় এলাকায় সাংগঠনিক কার্যক্রমে সহযোগিতা প্রদান করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

২২ অক্টোবর ২০২৪ তারিখে স্বাক্ষরিত এক পত্রে তিনি দেশের সকল জেলা ও মহানগরের সভাপতি / আহ্বায়ক ও সাধারণ সম্পাদক / সদস্য সচিব বরাবর এই নির্দেশনা প্রদান করেন। এক্ষেত্রে সংশ্লিষ্ট সংসদীয় এলাকার থানা উপজেলা ও পৌরসভায় বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদেরকে বিষয়টি অবহিত করে প্রয়োজনীয় নির্দেশ প্রদানের জন্য সভাপতি / আহ্বায়ক ও সাধারণ সম্পাদক / সদস্য সচিবকে অনুরোধ করা হয়।

জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) এর সাধারণ সম্পাদক এস এম শাহাদাত হোসেন তার নিজ নির্বাচনী এলাকা বাগেরহাট -১ ( ফকিরহাট মোল্লাহাট চিতলমারী) এলাকায় ব্যাপক প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন। প্রচার প্রচারণায় তিনি বিএনপি ও সমমনা রাজনৈতিক দল গুলোর নেতাকর্মীদের সহযোগিতা প্রত্যাশা করেন। ইতিমধ্যে তিনি কেন্দ্রের নির্দেশনার বিষয়টি বাগেরহাট জেলা বিএনপির আহবায়ক ইঞ্জিনিয়ার এটিএম আকরাম হোসেন তালিমকে অবহিত করে সহযোগিতা প্রত্যাশা করেন।

এস এম শাহাদাত হোসেন স্বৈরাচার বিরোধী আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করেছেন। দল মত নির্বিশেষে নির্যাতিত নিপীড়িত নেতাকর্মীদের পাশে রয়েছেন। অর্থ শ্রম পরামর্শ ইত্যাদি দিয়ে সহায়তা অব্যাহত রেখেছেন। বছরের পর বছর ধরে বাগেরহাট -১ (ফকিরহাট মোল্লাহাট চিতলমারী) আসনটি স্বৈরাচারী শেখ হাসিনা ও তার ভাই শেখ হেলালের দখলে থাকলেও উন্নয়ন থেকে বঞ্চিত হয়েছে এই নির্বাচনী এলাকার মানুষ। লুটপাট ও সন্ত্রাসের রাজত্ব চালিয়েছে তারা। আগামী নির্বাচনে এই আসন থেকে জয়ী হয়ে এলাকার উন্নয়ন কর্মকান্ড গতিশীল করতে এস এম শাহাদাত হোসেনের হাতকে শক্তিশালী করতে বিএনপি ও সমমনা দল গুলোর নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

বদলগাছীতে পুকুরে ডুবে ৬ বছরের শিশুর মৃত্যু

বিএনপি’র নির্দেশনা- আন্দোলনে সক্রিয় সমমনা দল গুলোর শীর্ষ নেতাদের সাংগঠনিক কার্যক্রমে সহযোগিতা করুন

১২:৫৭:৫৫ অপরাহ্ন, শনিবার, ১৬ নভেম্বর ২০২৪