
স্টাফ রিপোর্টার::
খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলায় শান্তি সম্প্রীতি উন্নয়নের ধারা বজায় রাখার লক্ষে সেনাবাহিনীর গুইমারা রিজিয়ন নিয়মিত ভাবে বিভিন্ন ধরনের জনকল্যাণমূলক কর্মসূচি পরিচালনা করে আসছে।
এরই ধারাবাহিকতায় আজ রবিবার (৬ অক্টোবর ২০২৪) শহিদ লেঃ মুশফিক উচ্চ বিদ্যালয়ের সামনে একটি যাত্রী ছাউনি উদ্ধোধন এবং বৃক্ষরোপন করেন কমান্ডার ২৪ আর্টিলারি ব্রিগেড ও গুইমারা রিজিয়ন কমান্ডার, ব্রিগেডিয়ার জেনারেল রাইসুল ইসলাম, এসপিপি, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, এমফিল।
এসময় সিন্দুকছড়ি জোনের জোন কমান্ডার লেঃ কর্ণেল সৈয়দ পারভেজ মোস্তফা, পিএসসি, জি ও উপ-অধিনায়ক মেজর মোহাম্মদ হাসান মাহমুদ, এসপিপি, পিএসসি এবং অন্যান্য অফিসারগণ উপস্থিত ছিলেন।
উক্ত জনকল্যানমূলক কার্যক্রমে প্রধান অতিথি বলেন, আর্তমানবতা ও আর্থ-সামাজিক উন্নয়ন এবং যেকোন দূর্যোগ পরিস্থিতি সকলের জন্য সেনাবহিনীর সাহায্যে ও প্রচেষ্টা সবসময় অব্যাহত থাকবে। পাহাড়ে স্থিতিশীলতা ও শান্তি শৃংঙ্খলা বজায় রাখার লক্ষ্যেও গুইমারা রিজিয়ন নিয়মিতভাবে বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি পরিচালনা করে আসছে। বাংলাদেশ সেনাবাহিনী পূর্বের ন্যায় সকলের পাশে থেকে উন্নয়নের ধারা অব্যাহত রাখবে এবং পার্বত্য চট্টগ্রামে শান্তি প্রতিষ্ঠার জন্য নিরলসভাবে কাজ করে যাবে। পরিশেষে তিনি সকলকে শুভকামনা যানিয়ে পরিসমাপ্তি ঘোষণা করেন।
প্রতিনিধির নাম 


















