
নুরুজ্জামান লিটন,জেলা প্রতিনিধি, নওগাঁ:
নওগাঁ জেলার বদলগাছীর খলসি গ্রামের পটলের খেতের পাশে থেকে গুড় ব্যবসায়ী ফয়জুল (৫০) এর লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।
৫ সেপ্টেম্বর,বৃহস্পতিবার সকাল ১১টায় ঘটনাস্থল থেকে নিহতের লাশ থানা পুলিশ উদ্ধার করে।
নিহত ফয়জুল বদলগাছী উপজেলার বালুভরা ইউপির ঢেকরা গ্রামের মৃত লাল মোহাম্মদের ছেলে এবং সে পেশায় একজন গুড় ব্যবসায়ী।
বদলগাছী থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টায় বাবুল (৫৫) খলসি বাজার থকে হাফ কিলোমিটার দুরে ঢেকরা রোডের পাশে পটলের প্রজনন করাতে পটলের খেতে আসে। এ সময় পাশ্ববর্তী জমিতে ঢেকরা গ্রামের ফয়জুলের লাশ দেখতে পায় এবং বিষয়টি লোকজনকে জানালে এলাকায় ঘটনাটি ছড়িয়ে পড়ে। বিষয়টি থানা পুলিশকে জানালে সকাল ৯টায় থানা পুলিশের এস.আই নিহার চন্দ্র ঘটনাস্থলে পরিদর্শনে আসেন।
স্থানীয় বাজারের দোকানীরা জানান, নিহত ফয়জুল গতকাল বুধবার সন্ধ্যায় খলসি মোড়ে চা নাস্তা করে। খলসি বাজারে রাত ১০টার পর পর্যন্ত সে বাজারে থাকে। বুধবার সন্ধা সাড়ে ৮টার দিকে চা খেয়ে বাড়ি দিকে পায়ে হেটে রওনা দেয়। আর গতকাল সকালে তার লাশ পাওয়া গিয়েছে। কিছুদিন আগে ফয়জুল অসুস্থ হয়েছিলো। ডাক্তার তাকে ভারি কাজকর্ম করতে মানা করেছিল।সে হৃদরোগ ও গুটিরোগি বলেও জানা যায়।
বদলগাছী থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুব আলম বলেন, ঘটনাস্থলে পরিদর্শন করা হয়েছে। এ ব্যপারে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
প্রতিনিধির নাম 


















