
অন্তর মাহমুদ মাটিরাঙ্গা প্রতিনিধিঃ
পার্বত্য খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গায় সাম্প্রতিক বন্যা ও পাহাড়ী ঢলে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে খরিফ-২ মৌসুমে পুর্নবাসন কর্মসুচির আওতায় বিনামুল্যে রোপা আমন ধানের বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে ।
সোমবার ২ সেপ্টেম্বর ২০২৪ খ্রিঃ বেলা ১১ টার দিকে উপজেলা কৃষি সম্প্রসারন কার্যালয় প্রঙ্গনে কৃষকদের নিয়ে এই কার্যক্রম পরিচালিত হয় ।
উপজেলা কার্যালয়ের নিজস্ব অনুসন্ধানে বন্যার পানিতে ক্ষতিগ্রস্ত ১০০ জন কৃষককে এক বিঘা জমির বিপরীতে ৫ কেজি ধান ও ডিএপি সার ১০ কেজি, এমওপি স্যার ১০ কেজি করে বিতরন করা হয়েছে ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিতরন কার্যক্রমের উদ্বোধন করেন খাগড়াছড়ি কৃষি সম্প্রসারন অধিদপ্তর এর উপ-পরিচালক মুহাম্মদ বাছিরুল আলম। এ সময় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, মাটিরাঙ্গা উপজেলা সহকারী কমিশনার ভুমি মোঃ মিজানুর রহমান।
মাটিরাঙ্গা উপজেলা কৃষি সম্প্রসারন কর্মকর্তা মোঃ সবুজ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত বীজ ও রাসায়নিক সার বিতরনে উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মোঃ আমির হোসেন সহ বিভিন্ন উপসহকারী কর্মকর্তা ও উপকারভোগী কৃষকগন উপস্থিত ছিলেন ।
অনুষ্ঠানে বক্তারা বলেছেন, বীজ ও সার ছাড়াও এ সব কৃষকগন জেলা পরিষদ অর্থ ছাড় করা সাপেক্ষে নগদে ১০০০ টাকা পাবেন শীঘ্রই । বিতরনকৃত ধানের বীজ থেকে ১০৫ দিনে ফলন সংগ্রহ করা যাবে । ফলে অত্র এলাকার কৃষকগন বন্যার ক্ষতি কাটিয়ে উঠতে সক্ষম হবে।
এ সময় বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ও কৃষি বিভাগের উপদেষ্টা বন্যা পরবর্তী সময়ে কৃষকদের পুনর্বাসন আন্তরিক বলে জানান । সরকারী পর্যায়ে পুনর্বাসন কার্যক্রম আরো ব্যপকভাবে পরিচালনা করা হবে মন্তব্য করে কিছু সময় ধৈর্য ধারনের আাহবান জানান বক্তারা ।
এ সময় বীজ ও সার বিতরনে কিছুটা বিলম্ব হওয়ার বিষয়টি স্বীকার করে দ্রুত সময়ের মধ্যে বীজ৷তলা প্রস্তুত করে বীজ বপনের পরামর্শ দেন তারা ।
