
খান আরিফুজ্জামান(নয়ন),ডুমুরিয়া( খুলনা) প্রতিনিধি
খুলনা-৫ আসনের সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারী জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, দীর্ঘ ১৫টি বছর অন্ধ জগতে ছিলো বাংলাদেশের মানুষ। বৈষম্যবিরোধী ছাত্র-জনতার প্রবল আন্দোলনের প্রেক্ষিতে ৫ আগস্ট স্বৈরচারীও ফ্যাসিবাদী শেখ হাসিনা সরকার পতনের মধ্যদিয়ে আমরা নতুন সূর্যের আলো অর্জন করেছি। বুধবার বিকালে ডুমুরিয়া কেন্দ্রীয় কালিবাড়ি ও মঠ কমিটির আয়োজনে সনাতন ধর্মীবলম্বীদের সাথে অনুষ্ঠিত মতবিনিময় সভা ও ডুমুরিয়া প্রেসক্লাবের সামনে শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। উপজেলা শহীদ জোবায়েদ আলী মিলনায়তনে মঠ কমিটির সহ-সভাপতি এ্যাড. অশোক সিংহের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় মিয়া গোলাম পরোওয়ার আরো বলেন, হাসিনা সরকার পতনের পর সারাদেশে যারা তান্ডব চালিয়েছে এরা কোন দলের লোক না, ওরা দুষ্কৃতিকারী, চাঁদাবাজ ও সন্ত্রাস। এ ঘটনার সাথে যারাই জড়িত হোক না কেন তাদেরকে চিহ্নিত করে আইনের আওতায় এনে বিচার করা হবে। আমরা সবাই বাংলাদেশের মানুষ। এখানে কোন সংখ্যালঘু বা সংখ্যাগুরু বলে কিছুই নেই। আগামীদিন গুলোতে ধর্মীয় অনুষ্ঠানাদি আরো জাঁকজমকপূর্ণভাবে উদযাপনের জন্য তিনি সনাতন ধর্মাবলম্বীদেরকে উদাত্ত আহবান জানিয়েছেন। সভায় বিশেষ অতিথির বক্তব্যদেন উপজেলা বিএনপির আহবায়ক ও সাবেক চেয়ারম্যান মোল্যা মোশাররফ হোসেন মফিজ, জামায়াতে ইসলামী খুলনা জেলার আমীর মাওঃ ইমরান হোসেন, হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য ফ্রন্টের আহবায়ক নিত্যানন্দ মন্ডল, মঠ কমিটির অশোক আচার্য, পরিতোষ মন্ডল প্রমুখ। অপরদিকে বিকেলে ডুমুরিয়া বাসষ্টান্ড চত্বরে ডুমুরিয়া বাসীর আয়োজনে এক পথসভায় প্রধান অতিথি”র বক্তব্য দেন জামাতে ইসলামীর সম্মানিত সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য গোলাম পরওয়ার। আরো বক্তব্য দেন উপজেলা বিএনপি’র আহবায়ক মোল্ল্যা মোশাররফ হোসেন মফিজ, খান ইসমাইল হোসেন, শেখ হাফিজুর রহমান শেখ শাহিনুর রহমান, শেখ মতিউর রহমান লিটন, চেয়ারম্যান শেখ দিদারুল ইসলাম দিদার, জামায়েত নেতা শেখ মোসলেম উদ্দিন, বিএনপি নেতা শেখ সরোয়ার হোসেন কৃষকদল নেতা মাষ্টার আইযুব আহম্মেদ,সোহাগ, রফিকুল ইসলাম সোহাগ গাজী, ইসলামী ছাত্রশিবির সাবেক নেতা আলমগীর হোসেন রুহুল আমিন প্রমুখ।
প্রতিনিধির নাম 
























