
নুরুল কবির আরমান,বিশেষ প্রতিনিধি।।
খাগড়াছড়ি ক্বওমি মাদ্রাসা ও ওলামা ঐক্য পরিষদের কার্যকরী কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে ।
রবিবার(১২মে) সকাল ১১ টায় মাটিরাঙ্গা ১০ নাম্বার দারুল উলুম মাদ্রাসায় এই সভা অনুষ্ঠিত হয়।
মাওলানা হাফিজ রুহুল আমিনের পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া সভায় সভাপতিত্ব করেন পরিষদের সভাপতি মাওলানা ক্বারী ওসমান গনি।
পরিষদের সাধারণ সম্পাদক মুফতি রবিউল ইসলাম শামিম ও যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা মহিউদ্দিন বিন সুরুজ এর সঞ্চালনায় উদ্বোধনী বক্তব্যে পরিষদের সভাপতি মাওলানা ক্বারী ওসমান গনী বলেন, খাগড়াছড়ি কওমি মাদ্রাসা ও ওলামা ঐক্য পরিষদ নিরব নিস্তব্ধ হয়ে যায়নি। ইসলাম দেশ ও জাতির কল্যাণে যে কোন কর্মসূচি গ্রহণ করতে আমরা প্রস্তুত আছি-ইনশাআল্লাহ। তিনি সংগঠনের বিভিন্ন দিক তুলে ধরে দিকনির্দেশনা মূলক আলোচনা এবং দফতর ভিত্তিক দায়িত্ব বন্টন করে দায়িত্বশীলদেরকে সততার সাথে দায়িত্ব পালন করার আবান জানান।
সভায় খাগড়াছড়ির ৯টি উপজেলার বিগত কমিটি বিলুপ্ত ঘোষণা করে উপজেলা কমিটি পুনর্গঠন এবং ৩সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি ঘোষণা করা হয়। সংগঠনের কার্যক্রম বেগবান ও সুষ্ঠভাবে আঞ্জাম দেওয়ার লক্ষ্যে ১০সদস্য বিশিষ্ট (মজলিসে খাছ) নীতি নির্ধারনী কমিটি গঠন করা হয়।এ কমিটির সদস্য গণ হলেন সভাপতি মাওলানা কারী ওসমান গনি, সাধারণ সম্পাদক মুফতি রবিউল ইসলাম শামীম,সাংগঠনিক সম্পাদক মাওলানা সাব্বির মাহমুদ, অর্থ সম্পাদক মাওলানা রেজাউল করিম মিছবাহ, সিনিয়র সহসভাপতি মাওলানা আখতারুজ্জামান ফারুকী,সহ সভাপতি মাওলানা ইলিয়াস, যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা শহিদুল্লাহ,মাওলানা মহিউদ্দিন বিন সুরুজ, সহকারী সাধারণ সম্পাদক হাফেজ ক্বারী মুহাম্মদ নাছির উদ্দীন ও প্রচার প্রকাশণা সম্পাদক মাওলানা নুরুল কবির আরমান ।
এসময় পরিষদ এর উপদেষ্টা মুফতি ইমাম উদ্দিন কাসেমী, মাওলানা হাবীবুল্লাহ জাহাঙ্গীর, মাওলানা হারুনুর রশিদসহ জেলা কমিটির বিভিন্ন দায়িত্বশীল গণ উপস্থিত ছিলেন।
প্রতিনিধির নাম 


















