
অন্তর মাহমুদ, মাটিরাঙ্গা প্রতিনিধি:
কে হবেন আগামী মেয়াদের উপজেলা পরিষদ চেয়ারম্যান । কে পরবেন বিজয়ের মালা । এ সব নিয়ে বিভিন্ন আড্ডায় বিস্তর তর্কযুদ্ধে মেতেছিলেন নানা শ্রেনিপেশার মানুষ । করেছেন চুলছেড়া বিশ্লষন । অবশেষে সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের ১ম ধাপে মাটিরাঙ্গা উপজেলায় বিপুলসংখ্যক ভোটের ব্যবধানে কৈ মাছ প্রতীকে ১৯২০৫ ভোট পেয়ে বিজয়ের মুটুক অর্জন করেন তবলছড়ির সন্তান আাবুল কাশেম ভুইয়া ।
৮ মে ২০২৪ বুধবার ৩৬টি ভোট কেন্দ্রে কোন অপ্রীতিকর ঘটনা ছাড়াই ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। সকাল থেকে দুপুর পর্যন্ত কেন্দ্রে কেন্দ্রে ভোটারের উপস্থিতি দেখা গেলেও দুপুরের পর কেন্দ্র ছিল অনেকটা ফাঁকা ছিল ।
রাত দশটায় বেসরকারি ফলাফলে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন কৈ মাছ প্রতীক নিয়ে আবুল কাশেম ভূঁইয়া , তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আনারস প্রতিক নিয়ে মোঃ রফিকুল ইসলাম পেয়েছেন ১০৮২১ ভোট । এছাড়াও মোঃ প্রার্থী তাজুল ইসলাম মোটরসাইকেল প্রতীক নিয়ে পেয়েছেন ৭৭৪৭ ভোট, দোয়াত কলম প্রতীক নিয়েন মো. রহিছ উদ্দিন পেয়েছেন ২০৫ ভোট।
অন্যদিকে ভাইস চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন মোঃ আলী হোসেন। তিনি চশমা প্রতীক নিয়ে পেয়েছেন ১২৯৪১ ভোট, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. জালাল মিয়া তালা প্রতীক নিয়ে ১০৩০১ ভোট, আর মাইক প্রতীক নিয়ে মো. দেলোয়ার হোসেন পেয়েছেন ৮৮০৬ ভোট, বই প্রতীক নিয়ে অনি রঞ্জন ত্রিপুরা পেয়েছেন ৫৬৫৩ ভোট।
মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন মোছাম্মৎ আমেনা বেগম তিনি ফুটবল প্রতীক নিয়ে পেয়েছেন ১৯৩৮২ ভোট, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মনোয়ারা বেগম ১০৯০৭ ভোট দ্বিতীয় হয়েছেন, সদ্যবিদায়ী মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা বেগম কলস প্রতীক নিয়ে পেয়েছেন ৬৭৯৪ ভোট।
রাত দশটার দিকে ফলাফল ঘোষণা করেন উপজেলা নির্বাচন অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার মুহাম্মদ হাসান। এ সময় প্রার্থী আবুল কাশেম ভুইয়া, মোঃ আলী হোসেন ও মোছাম্মৎ আমেনা বেগম সহ উপজেলা নির্বাচনী ফলাফল ঘোষনা কার্যক্রমের দায়িত্বশীল কর্মকর্তা, সাংবাদিক ও বিভিন্ন প্রার্থীর সমর্থকরা উপস্থিত ছিলেন ।
প্রতিনিধির নাম 


















