
মোঃ ওসমান গনি ইলি, কক্সবাজারঃ
কক্সবাজারের খুটাখালীতে রেলপথ দিয়ে হাঁটার সময় ট্রেনে কাটা পড়ে জান্নাতুল ফেরদৌস অনিকা (১৪) নামে এক কিশোরীর মৃত্যু হয়েছে। ২৭ মার্চ বুধবার ভোর ৬টায় খুটাখালী ৪নং ওয়ার্ড গর্জন তলী এলাকায় এ ঘটনাটি ঘটে।নিহত নিহত কিশোরী গর্জন তলী এলাকার বাসিন্দা।
বিষয়টি নিশ্চিত করেছেন ডুলহাজারা রেলওয়ে স্টেশন আব্দুল মান্নান।
স্থানীয় এম ইউপি আব্দুল আওয়াল বলেন,সেহরি খাওয়ার পরে রেল রাস্তায় হাটতে গিয়ে এই ঘটনা ঘটে।
ডুলহাজারা রেলওয়ে স্টেশন মাস্টার আব্দুল মান্নান বলেন, ট্রেনে কাটা পড়ে একজনের মৃত্যু হয়েছে বলে শুনেছি। বিষয়টি রেলওয়ে পুলিশ দেখছে। চট্টগ্রাম কক্সবাজার রেলপথ দৈনিক চারটি রেল চলাচল করেন। সাধারণ জনগণকে আরো সর্তক করতে হবে। আমরা সাধারণ জনগণকে সতর্ক করার উদ্যোগ নিয়েছি।
প্রতিনিধির নাম 


















