ঢাকা বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
২ আশ্বিন ১৪৩৩ বাংলা

কয়রায় বঙ্গবন্ধুর জন্ম বার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে আলোচনা সভা

মোক্তার হোসেন, ষ্টাফ রিপোর্টার:

সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি স্বাধীন বাংলাদেশের স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে সারা দেশের ন্যায় কয়রা উপজেলা প্রশাসনের আয়োজনে ১৭ ই মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস ২০২৪ উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ সকাল ৯ টায় কয়রা উপজেলা
পরিষদ মিলনায়তন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) বি. এম. তারিক- উজ- জামান এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় সংসদ সদস্য খুলনা-৬ (কয়রা- পাইকগাছা) মোঃ রশীদুজ্জামান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কয়রা উপজেলা পরিষদ চেয়ারম্যান এস ,এম শফিকুল ইসলাম, ভাইস চেয়ারম্যান কমলেশ কুমার সানা, মহিলা ভাইস চেয়ারম্যান নাছিমা আলম, কয়রা থানা অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান, কয়রা উপজেলা আওয়ামী লীগ সভাপতি জি এম মোহসিন রেজা, সাধারণ সম্পাদক বাবু নিশিত রঞ্জন মিস্ত্রী, কয়রা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) এস এম টিপু সুলতান, কয়রা সদর ইউপি চেয়ারম্যান এস এম বাহারুল ইসলাম প্রমুখ।
প্রধান অতিথি তাহার বক্তব্যে বলেন নয় মাস রক্তক্ষয়ী যুদ্ধের মধ্য দিয়ে বাঙালির বহু আকাঙ্ক্ষিত বিজয় ও স্বাধীনতা অর্জিত হয়। নির্যাতিত, নিপীড়িত ও শোষিত মানুষের জন্য আন্দোলন সংগ্রাম করে যারা বিশ্ব নন্দিত নেতা হিসেবে স্বীকৃতি পেয়েছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাদের অন্যতম। তিনি আরও বলেন,স্বাধীনতা পেয়েছি বঙ্গবন্ধুর হাত ধরে। বঙ্গবন্ধু ছিলেন স্বপ্নচারী নেতা। তিনি জাতিকে স্বপ্ন দেখেছিলেন, এ দেশকে স্বাধীন করতে হবে, স্বাধীন রাষ্ট্র তৈরি হবে, এই স্বপ্ন সকলেই দেখাতে পারেনা। বঙ্গবন্ধুর স্বপ্ন দেখেছেন বলেই আজ আমরা স্বাধীন দেশ পেয়েছি, স্বাধীন রাষ্ট্র পেয়েছি, লাল সবুজের পতাকা পেয়েছি। তাই বঙ্গবন্ধুর আদর্শকে বুকে ধারন করে আমাদের শিশুদের সহ সবাইকে এগিয়ে যেতে হবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

বদলগাছীতে পুকুরে ডুবে ৬ বছরের শিশুর মৃত্যু

কয়রায় বঙ্গবন্ধুর জন্ম বার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে আলোচনা সভা

০৫:৩৭:২০ অপরাহ্ন, রবিবার, ১৭ মার্চ ২০২৪