
ভালুকা উপজেলা প্রতিনিধি:
ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস-চেয়ারম্যান পদে প্রার্থী হিসেবে ভাষা সৈনিক সাবেক এমপি অ্যাডভোকেট মোস্তফা এম এ মতিনের সুযোগ্য ভাগ্নে ৯০ এর গণ আন্দোলনকারী রাজপথের লড়াকু সৈনিক সাবেক ছাত্রনেতা ভালুকা উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক এবং সাবেক ভালুকা উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি একে এম আফরোজ্জামান সোহেলের নাম আলোচনায় উঠে এসেছে। এবং একে এম আফরোজ্জামান সোহেল প্রার্থী হওয়ায় ব্যাপক সাড়া পেয়েছে।
সম্ভাব্য ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী একে এম আফরোজ্জামান সোহেল বলেন, আমার পেশা একজন ব্যাবসায়ী ও আমি ভালুকা উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আমি দীর্ঘদিন ভালুকা উপজেলার বিভিন্ন সামাজিক রাজনৈতিক,মানবাধিকার কাজে সম্পৃক্ত ছিলাম, এখনো আছি, বিভিন্নভাবে সহযোগিতা করেছি। আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে মানুষের পাশে থাকার স্বপ্ন নিয়ে উপজেলা পরিষদের নির্বাচনে অংশ নেয়ার পরিকল্পনা নিয়েছি। সকলের দোয়া ও সহযোগিতা কামনা করছি। তিনি আরও বলেন, উন্নত সমৃদ্ধ বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার প্রতি অগাধ শ্রদ্ধা, ভালোবাসা ও শুভ কামনা জানাই এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুরর রহমানের আদর্শ বাস্তবায়নে দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার স্বপ্ন পূরণে ভালুকা উপজেলা পরিষদের ভাইস- চেয়ারম্যান পদপ্রার্থী হতে সর্বোপরি এই কর্মজজ্ঞে আমি উপজেলার দলীয় নেতাকর্মীসহ সকলের দোয়া,আর্শিবাদ, পরামর্শ, সমর্থন ও সহযোগীতা কামনা করি।
প্রতিনিধির নাম 


















