
তামান্না জান্নাত, ঈদগাঁও উপজেলাঃ
কক্সবাজারের ঈদগাঁও পোকখালীতে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। মানব কল্যাণ দুই টাকার ফাউন্ডেশন ও এশিয়ান টিভি’ট উদ্যোগে এ মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে। ১ মার্চ শুক্রবার সকাল আট-টা থেকে বিকাল চারটা পর্যন্ত পোকখালী আইডিয়াল স্কুলে ৮ জন চিকিৎসকদ্বারা বিভিন্ন বয়সের প্রায় ১০০০ হাজার নারী-পুরুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়। পাশাপাশি বৃহত্তর ঈদগাঁও ব্লাড ডোনার সোসাইটি বিনামূল্যে ব্লাডগ্রুপিং ক্যাম্পেন করে সহযোগিতা করেন। বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেন এ সময় ডা.খায়রুন্নেছা মুন্নী,ডা.তৃণা সাহা,ডা.জিন্নাতুনন্নেছা মণি,ডা.সাজ্জাদ হোসেন,ডা. আ ন ম মাজহারুল হক রিগান, ডা.মুজিবুল হাসান,ডা.আব্দুশুক্রর রানা,ডা. মেহেদী হাসান। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী ও বিশিষ্ট ব্যবসায়ী নুরুল কবির খান ও ঈদগাঁও উপজেলা শাখা স্বেচ্ছাসেবকলীগের সবিনয় যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলমসহ আরো অনেকেই। বিনামূল্যে চিকিৎসার সেবা পেয়ে খুশিতে উৎফুল্ল হয়ে উঠেন রোগী ও রোগীর স্বজনেরা। অনুষ্টানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন মানব কল্যাণ দুই টাকার ফাউন্ডেশন এর চেয়ারম্যান এডভোকেট আবু মুছা মোহাম্মদ। অনুষ্ঠান উদ্বোধন ঘোষণা করেন এডভোকেট একরামুল হুদা, এসময় প্রধান অতিথি হিসেবে রাখেন কোস্ট ফাউন্ডেশনের সহকারী পরিচালক জাহাঙ্গীর আলম, আলোচক হিসাবে উপস্থিত ছিলেন এডভোকেট আখতার উদ্দিন হেলালি,প্রধান মেহমান হিসাবে উপস্থিত ছিলেন শামশুল আলম সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী। অনুষ্ঠান পরিচালনা করেন এশিয়ান টিভির প্রতিনিধি ও মানব কল্যাণ দুই টাকার ফাউন্ডেশন এর প্রতিষ্টাতা পরিচালক মোঃ ওসমান গনি (ইলি)। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী ও বিশিষ্ট ব্যবসায়ী নুরুল কবির খান ও ঈদগাঁও উপজেলা শাখা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলমসহ আরো অনেকেই। এসময় আরো উপস্থিতি ছিলেন, মানব কল্যাণ দুই টাকার ফাউন্ডেশন পোকখালী ইউনিয়ন শাখার সাবেক সভাপতি এম রেজাউল করিম টিপু, ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ হাসান,ফাউন্ডেশনের পোকখালী শাখা সিনিয়র সহ সভাপতি মাওলানা শামশুল হক, সহ সভাপতি শফিউল আলম,ওবায়দুল কাদের জসিম উদ্দিন,ঈমন,আনোয়ার, সরওয়ার,মহিউদ্দিন,জুবাইর,হারুন,জাহাঙ্গীরআলম,তৌহিদ,সাজ্জাদ,সাদ্দাম,জয়নাল,ফারুক,শিফাত,রুবেলসহ আরো অনেকেই।
প্রতিনিধির নাম 


















