ঢাকা বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
২ আশ্বিন ১৪৩৩ বাংলা

ঈদগাঁও উপজেলার সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীকে বরণ করতে বিমান বন্দরে উৎসুক জনতার ঢল

মোঃ ওসমান গনি (ইলি) কক্সবাজার জেলাঃ

কক্সবাজারের নবগঠিত ঈদগাঁও উপজেলার সম্ভাব্য উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে বরণ করতে কক্সবাজার বিমান বন্দরে উৎসুক জনতার ঢল নেমেছে।
জানা যায়,সৌদি আরবস্থ মক্কা প্রবাসী আওয়ামীলীগ সভাপতি বিশিষ্ট ব্যাবসায়ী ও সমাজ সেবক আলহাজ্ব সামশুল আলম ১ফেব্রুয়ারী(বৃহস্পতিবার) দেশে ফিরছেন সেই সংবাদ ছড়িয়ে পড়লে তাকে বরণ করতে বৃহত্তর ঈদগাঁও উপজেলা ও কক্সবাজার শহরের নেতাকর্মী ও সাধারণ মানুষ বিমান বন্দরে ভিড় জমান।
সরেজমিনে দেখা গেছে, তিনি ৪:২৫ মিনিটে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে কক্সবাজার বিমান বন্দরে অবতরণের সংবাদে স্লোগানে স্লোগানে প্রকম্পিত হয়ে উঠে বিমান বন্দরের চারপাশ। অবতরণের কিছুক্ষণ পর বিমান বন্দর থেকে বের হওয়ার সময় তার সাথে জেলা আ’লীগ সভাপতি এডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী, সাধারণ সম্পাদক মুজিবুর রহমান চেয়ারম্যানসহ জেলা-উপজেলার নেতাকর্মীদের দেখা যায়। তাকে বরণ করতে আসা পোকখালী ইউনিয়ন আওয়ামিলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও বাজার কমিটির সাধারণ সম্পাদক মোঃ বেলাল,পোকখালী ইউনিয়ন যুবলীগের সভাপতি আমজাদ হোসেন,ঈদগাঁও উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইরফান,সাদ্দাম, পোকখালী ইউনিয়ন শাখা ছাত্রলীগের সভাপতি সোরাইম,সাধারণ সম্পাদক হাসান, কালামসহ কয়েকজন জানান,সামশুল আলম বেলা ৩ টায় বিমানে করে কক্সবাজার পৌঁছবেন তাই তাকে স্বাগত জানাতে ঈদগাঁও উপজেলার বিভিন্ন ইউনিয়নের হাজারো উৎসুক জনতা সকাল থেকে ব্যানার,ফেস্টুন,ফুল নিয়ে তাদের প্রিয়নেতা আগামীর উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে দেখতে বিমান বন্দর এলাকায় জমায়েত হন। বিকালে কক্সবাজার বিমান বন্দর থেকে বের হলে প্রায় ২০০ বাস ও ৫০০ শতাধিক মোটরসাইকেলের বিশাল বহর নিয়ে ঈদগাঁওতে রওয়ানা দেন। গাড়ি বহরটি স্লোগানে স্লোগানে খুরুস্কুল-চৌফলদন্ডী সড়ক হয়ে তার গ্রামের বাড়ি পোকখালীর ভিতর দিয়ে ঈদগাঁও বাস স্টেশনে পৌঁছে একটি সংক্ষিপ্ত আলোচনা সভায় মিলিত হন। উৎসুক জনতার উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন জেলা আ’লীগ সাধারণ সম্পাদক মুজিবুর রহমান চেয়ারম্যান, সংবর্ধিত জননেতা সামশুল আলমসহ কয়েকজন নেতাকর্মী।
চেয়ারম্যান প্রার্থী সামশুল আলম বলেন,আমি দীর্ঘদিন যাবৎ প্রবাসে থাকলেও সবসময় এলাকার গরীব অসহায় মানুষের সুখে-দুঃখে পাশে থেকেছি। করোনাকালীন ঘরবন্দী মানুষের কাছে খাবারের ব্যবস্থা করেছি। বন্যায় ক্ষতিগ্রস্তদের সাহায্য সহযোগিতা করেছি।শীতার্তদের কম্বল দিয়ে তাদের পাশে থেকেছি। আমি আপনাদের আরও কাছে থাকতে নবগঠিত উপজেলা ঈদগাঁওয়ের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আপনাদের দোয়া ও সমর্থন কামনা করছি।তিনি আরও বলেন আমি নির্বাচিত হলে আপনাদের সেবক হিসেবে কাজ করব। আল্লাহ আমাকে অনেক দিয়েছেন তাই ঈদগাঁওবাসীর জন্য কিছু করতে এবং নতুন এই উপজেলাকে স্মার্ট উপজেলা করতে মুলত আমি প্রার্থী হওয়ার সিদ্ধান্ত নিয়েছি। চেয়ারম্যান প্রার্থী সামশুল আলম পোকখালী ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের বাসিন্দা মরহুম আব্দুল করিমের প্রথম পুত্র।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

বদলগাছীতে পুকুরে ডুবে ৬ বছরের শিশুর মৃত্যু

ঈদগাঁও উপজেলার সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীকে বরণ করতে বিমান বন্দরে উৎসুক জনতার ঢল

০৬:৪৯:৩২ অপরাহ্ন, শুক্রবার, ২ ফেব্রুয়ারী ২০২৪