
নুরুজ্জামান লিটন, জেলা প্রতিনিধি (নওগাঁ)
নওগাঁ জেলার মহাদেবপুরে বিয়ের প্রলোভনে একাধিকবার ধর্ষণের মামলায় জাকির হোসেন নামের একজন পশু চিকিৎসককে গ্রেফতার করেছে পুলিশ।
গতকাল ২১ জানুয়ারি,রবিবার ফরিদপুর জেলার মধুখালী উপজেলার এক তরুণী (২৭) বাদী হয়ে জাকির হোসেনের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনে থানায় মামলা করেন।সেই মামলায় গতকালই বিকালে নওগাঁ জেলার মহাদেবপুর বাজার থেকে জাকির হোসেনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার জাকির হোসেন মহাদেবপুর উপজেলার কাঞ্চন গ্রামের শমসের আলীর ছেলে।সে পেশায় একজন পশু চিকিৎসক।
মামলা বিবরণ সূত্রে জানায়, গার্মেন্টসে চাকরির সুবাদে ওই তরুণী ঢাকায় বসবাস করতেন। ফেসবুকের মাধ্যমে পরিচয়ের সূত্র ধরে তাদের মাঝে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।
এরই একপর্যায়ে জাকির হোসেন তাকে বিয়ের প্রলোভন দেখিয়ে ঢাকায় কথিত প্রেমিকার ভাড়া বাসায় ও বিভিন্ন আত্মীয়স্বজনের বাসায় নিয়ে গিয়ে একাধিকবার ধর্ষণ করেন।কিন্তু বিয়ে না করে তালবাহানার আশ্রয় নিলে সে তরুণী মামলা দায়ের করে।এরই প্রেক্ষিতে তাঁকে গ্রেফতার করেছে পুলিশ।
এ ব্যাপারে মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রুহুল আমিন বলেন, এ ঘটনায় মামলা হলে আসামি জাকির হোসেনকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে নওগাঁ জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
প্রতিনিধির নাম 


















