ঢাকা বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
২ আশ্বিন ১৪৩৩ বাংলা

পাইকগাছায় শীতার্তদের মাঝে উপজেলা প্রশাসনের কম্বল বিতরণ

শাহাজামান বাদশা,পাইকগাছা খুলনা

পাইকগাছায় হিম হিম ঠাণ্ডা বাতাস আর ঘন কুয়াশায় নাকাল জনজীবন। শীতের এই তীব্রতা অসহায় দুস্থ নিম্ম আয়ের  মানুষকে বেশি কাবু করছে । শীতার্ত অসহায় ও দুস্থ মানুষের একটু উষ্ণতা দিতে তাদের পাশে দাঁড়ানো অব্যাহত রেখেছেন উপজেলা প্রশাসন।শনিবার রাতে উপজেলা প্রশাসনের কয়েকটি দপ্তরের কর্মকর্তাদের নিয়ে উপজেলার পাইকগাছা পৌরসভার শিববাটি নদীর চরভরাটি এলাকার ও লস্কর ইউনিয়নের লক্ষ্মীখোলা আবাসন প্রকল্পের দুস্থ ও অসহায় বাসিন্দাদের মাঝে শীত বস্ত্র কম্বল বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আল-আমিন। শীতবস্ত্র বিতরণকালে অসহায় মানুষের উদ্দেশ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আল-আমিন বলেন, এই শীতে আপনারা অমানবিক কষ্ট করবেন, তা মেনে নেয়া যায় না। আপনাদের প্রতি বুকভরা ভালোবাসা, শ্রদ্ধাবোধ, সম্মান ও সহমর্মিতা নিয়ে আমরা এখানে এসেছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের এই উপহার জেলা প্রশাসক খন্দকার ইয়াসীর আরেফীন মহোদয়ের নির্দেশনা মোতাবেক আপনাদের পাশে দাঁড়াতে এই উপহার প্রদান করছি। এ সময় তিনি সরকারের পাশাপাশি সামাজিক দায়বদ্ধতা থেকে বিত্তবানদেরও সহমর্মিতার হাত বাড়িয়ে এসকল অসহায় শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো আহ্বান জানান। সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা পবিত্র কুমার দাশ ও শিক্ষা অফিসার বিদ্যুৎ রঞ্জন সাহা সহ অনেকে এসময়ে উপস্থিত ছিলেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

বদলগাছীতে পুকুরে ডুবে ৬ বছরের শিশুর মৃত্যু

পাইকগাছায় শীতার্তদের মাঝে উপজেলা প্রশাসনের কম্বল বিতরণ

০৬:৪০:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ২৫ ডিসেম্বর ২০২৩