ডুমুরিয়ায় মওলানা ভাসানী মেমোরিয়াল ডিগ্রি কলেজে শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত

খান আরিফুজ্জামান(নয়ন),ডুমুরিয়া(খুলনা),প্রতিনিধিঃ

এসো জ্ঞানের সন্ধানে, ফিরে যাও দেশের সেবায়’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে খুলনার ডুমুরিয়ায় বানিয়াখালী মওলানা ভাসানী মেমোরিয়াল ডিগ্রি কলেজে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির নবীন শিক্ষার্থীদের বরণ ও ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকাল ১১টায় কলেজ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এবং নবীন শিক্ষার্থীদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ আব্দুল হাই।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মওলানা ভাসানী মেমোরিয়াল ডিগ্রি কলেজের অভিভাবক সদস্য ও সাহস ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী শেখ মশিউর রহমান লিটন।
বিশেষ অতিথি ছিলেন অধ্যাপক আমিনুল ইসলাম,অধ্যাপক সুরঞ্জন কুমার, মোঃ আব্দুস সালাম,এমডি ইউসুপ আলী,রাফেজা খাতুন,এ্যাডভোকেট মশিউর রহমান, পান্নু,আবুজার সহ কলেজের অন্যান্য শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
ওরিয়েন্টেশন অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন অনুষ্ঠানের প্রধান অতিথি মশিউর রহমান লিটন। তিনি নবীন শিক্ষার্থীদের উষ্ণ অভ্যর্থনা ও অভিনন্দন জানিয়ে তাদের নতুন শিক্ষাজীবনের সাফল্য কামনা করেন। এ সময় তিনি শিক্ষার্থীদের নীতি-নৈতিকতা ও মূল্যবোধের চর্চার ওপর গুরুত্বারোপ করেন।
তিনি বলেন, শিক্ষাঙ্গন হতে মাদক ও সন্ত্রাস মুক্ত। জীবনের প্রতিটি ক্ষেত্রে সত্য ও ন্যায়ের পথে চলার জন্য তিনি নবীনদের প্রতি আহ্বান জানান। নবীন শিক্ষার্থীদের একাডেমিক জীবন সুন্দর ও সফল করার নানা পরামর্শ দেওয়ার পাশাপাশি নিয়মশৃঙ্খলার ওপর জোর দেন।

অন্যান্য খবর