তজুমদ্দিনের গোলকপুরে দিবাকর স্মৃতি গ্রন্থাগারের উদ্বোধন-স্পিকারের আর্থিক অনুদান

সাইফুল ইসলাম সাকিব

ভোলার তজুমদ্দিন উপজেলায় শম্ভুপুর ইউনিয়নের গোলকপুর গ্রামে সনাতন ধর্মের সকল শ্রেণীর মানুষদের ধর্মীয় চর্চা অন্তর্ভুক্ত করার জন্য এক ব্যতিক্রমিক উদ্যোগ নিলেন গোলকপুর গীতা শিক্ষা নিকেতন স্কুল। ছোট ছোট বাচ্চাদের নিয়ে দীর্ঘদিন গোলকপুর গীতা শিক্ষা নিকেতন চললেও এবার সকল শ্রেণীর মানুষের জন্য করা হলো, দিবাকর স্মৃতি গ্রন্থাগার,

শুক্রবার বিকেলে দিবাকর স্মৃতি গ্রন্থাগারের শুভ উদ্বোধন ও মহান জাতীয় সংসদের মাননীয় স্পিকার মেজর হাফিজ উদ্দিন আহমেদ পক্ষ থেকে আর্থিক অনুদান প্রদান করেন তজুমদ্দিন উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট ও পূজা উদযাপন ফ্রন্ট এর সভাপতি অরবিন্দু দে টিটু।

এসময় তিনি বলেন- মাননীয় স্পিকার মেজর হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম ও তজুমদ্দিন উপজেলা বিএনপি আপনাদের পাশে সব সময় রয়েছেন আপনারা নিরাপদে বসবাস করতে পারেন। আমাকে হিন্দু সম্প্রদায়ের দায়িত্বভার তুলে দিয়েছেন আমি সেই দায়িত্বভার সঠিকভাবে পালন করছি।

এ সময় আরো উপস্থিত ছিলেন হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট এর সাধারণ সম্পাদক স্বপন দাস, রুপন মজুমদার সহ উপজেলা সকল মন্দিরের সভাপতি ও সাধারণ সম্পাদক সহস্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অন্যান্য খবর