শাজাহানপুরে ওলামা দলের কর্মী সভা, মোজাফ্ফর রহমান সভাপতি ও শাহ আলম সাধারণ সম্পাদক

প্রকাশ:

নিজস্ব প্রতিনিধি:

বগুড়ার শাজাহানপুর উপজেলার আমরুল ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। সভা শেষে আলহাজ্ব মোজাফ্ফর রহমানকে সভাপতি ও মাওলানা শাহ আলমকে সাধারণ সম্পাদক করে ২৭ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।

শনিবার (১০ অক্টোবর) সন্ধ্যায় নগর বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আমরুল ইউনিয়ন ওলামা দলের উদ্যোগে এ কর্মী সভা অনুষ্ঠিত হয়।

আলহাজ্ব মোজাফ্ফর রহমান জোয়ারদারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন বগুড়া জেলা ওলামা দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও শাজাহানপুর উপজেলা ওলামা দলের সভাপতি হাফেজ মাওলানা জাহিদুর রহমান আল জাহিদ। সভার উদ্বোধন করেন শাজাহানপুর উপজেলা ওলামা দলের সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা মানিকুর রহমান। প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন শাজাহানপুর উপজেলা বিএনপির অর্থ সম্পাদক ও আমরুল ইউনিয়ন বিএনপির আহ্বায়ক রফিকুল ইসলাম রফিক।

বক্তারা তাঁদের বক্তব্যে জাতীয়তাবাদী আদর্শকে বেগবান করা এবং দলের সাংগঠনিক ভিত্তি আরও সুসংহত করার প্রত্যয় ব্যক্ত করেন। সভা সঞ্চালনা করেন শাজাহানপুর উপজেলা ওলামা দলের সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা নাদিবুর রহমান নাফিস সাকিদার।

কর্মী সভায় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাজাহানপুর উপজেলা ওলামা দলের সিনিয়র সহ-সভাপতি মাওলানা আব্দুল হান্নান বিন খায়ের, আমরুল ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান রাজা, আমরুল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হাবিবুর রশিদ হাবিব, আমরুল ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোয়াজ্জেম হোসেন, শাজাহানপুর উপজেলা জাসাসের সাধারণ সম্পাদক বিপুল রানা মোল্লা এবং আমরুল ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি মসিউর রহমান বাবু।

এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমরুল ইউনিয়ন যুবদলের সভাপতি মনিরুজ্জামান মানিক, ইউনিয়ন কৃষকদলের সভাপতি আতিকুজ্জামান আতিক, ইউনিয়ন তাঁতীদলের সভাপতি রাশেদুল ইসলাম এবং ইউনিয়ন কোকো পরিষদের সভাপতি খোরশেদ আলম বিপুল।

সভা শেষে সর্বসম্মতিক্রমে আলহাজ্ব মোজাফ্ফর রহমানকে সভাপতি, মাওলানা আকরাম হোসেনকে সিনিয়র সহ-সভাপতি, মাওলানা শাহ আলমকে সাধারণ সম্পাদক, মাওলানা আব্দুল খালেককে সাংগঠনিক সম্পাদক এবং মাওলানা মোখলেসুর রহমানকে সহ-সাংগঠনিক সম্পাদক করে আমরুল ইউনিয়ন ওলামা দলের ২৭ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।

অন্যান্য খবর