ফরিদপুরে ইফা’র নবযোগদানকৃত ডিডির সাথে দারুল আরকাম শিক্ষাকদের সৌজন্য সাক্ষাৎ

প্রকাশ:

মো. সাখাওয়াত হোসেন, ফরিদপুর জেলা প্রতিনিধি:

ফরিদপুর জেলায় নবযোগদান কৃত ইসলামিক ফাউন্ডেশন এর উপ-পরিচালক (ডিডি) শফিকুল ইসলাম এর সাথে এক সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এসময় তাঁকে ফুল দিয়ে বরণকরে নেন বাংলাদেশ দারুল আরকাম শিক্ষক কল্যাণ সমিতির ফরিদপুর জেলা শাখার প্রতিনিধিগণ, মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের ইমামগণ সহ অন্যান্যরা।
সোমবার (১৯ অক্টোবর) দুপুরে ইসলামিক ফাউন্ডেশন ফরিদপুর জেলা কার্যালয়ের উপ-পরিচালকের কক্ষে এ ফুলেল শুভেচ্ছা ও মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এ সময় ফরিদপুর জেলা ফিল্ড অফিসার মো. রাসেল, সদর ফিল্ড সুপারভাইজার আব্দুল্লাহ, জেলা কার্যালয়ের বিক্রয় সহকারী মো. ইউনুস মন্ডল, জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের ইমাম ও খতিব হাফেজ মুফতি তবিবুর রহমান, নরকান্দা উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের ইমাম ও খতিব, মুফতি খালিদ হাসান, মোস্তাফিজুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

এছাড়াও আরো উপস্থিত ছিলেন, বাংলাদেশ দারুল আরকাম শিক্ষক কল্যাণ সমিতি (বাদাশিকস) ফরিদপুর জেলা শাখার প্রতিনিধি হাফেজ মাওলানা মো. ইয়াকুব, হাফেজ মাওলানা মো. আলম হেসেন, মাওলানা মো. আল আমিন, মাওলানা আব্দুল কাদের, মাওলানা গোলাম রসূল, মাওলানা মো. জুনায়েদ, মাওলানা আবুল খায়ের, মাওলানা মো. হাবিবুল্লাহ, মাওলানা আবু তাহের, মাওলানা আলী আকবর, মাওলানা রাসেল কাজী, মাওলানা বেলায়েত, আব্দুল্লাহ, মাওলানা তৈয়ব, মাওলানা জাবের, সহ ইসলামিক ফাউন্ডেশন এর কর্মকর্তা-কর্মচারীরা প্রমুখ।

অনুষ্ঠানে নবযোগদানকৃত উপ-পরিচালক (ডিডি) মো. শফিকুল ইসলামকে ফরিদপুর জেলায় তাঁর নতুন দায়িত্বে স্বাগত জানানো হয়।
এ সময় তাঁর ভবিষ্যৎ কর্মজীবন ও ব্যক্তিগত জীবনের সাফল্য কামনা করে দারুল আরকাম মাদরাসা শিক্ষকগণ, মডেল মসজিদের ইমামগণ, ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তাগণ সহ উপস্থিত সকলেই দোয়া ও মুনাজাত করেন।
অনুষ্ঠানে নব যোগদানকৃত উপ-পরিচালক (ডিডি) দারুল আরকাম মাদরাসা, মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র, শিশু ও গণশিক্ষা প্রকল্প তথা ইসলামিক ফাউন্ডেশনের কার্যক্রম আরও গতিশীল, জনমুখী এবং কার্যকর করতে কর্মকর্তা-কর্মচারীদের পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করা সহ বিভিন্ন দিকনির্দেশনা এবং পরামর্শ প্রদান করেন বলে জানান বাদাশিকস এর ফরিদপুর জেলা প্রতিনিধ হাফেজ মাওলানা মো. সাখাওয়াত হোসেন।
উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে ইসলামিক ফাউন্ডেশনের কার্যক্রম সুষ্ঠুভাবে বাস্তবায়নের নিমিত্তে সকলের পারস্পরিক সার্বিক সহযোগিতা, পরামর্শ ও দোয়া কামনা করেন নব যোগদানকৃত উপ-পরিচালক মো. শফিকুল ইসলাম।

অন্যান্য খবর