ঢাকা বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
২ আশ্বিন ১৪৩৩ বাংলা

বাগেরহাটে মহিলা দলের সাবেক নেতৃবৃন্দের উদ্যোগে প্রতিষ্ঠা বার্ষিকী পালন

কামরুজ্জামান শিমুল বাগেরহাট জেলা প্রতিনিধি

বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেছে জেলা মহিলা দলের সাবেক নেতৃবৃন্দ। বৃহস্পতিবার ১০ সেপ্টেম্বর বিকেলে বাগেরহাট জেলা বিএনপি অফিস (থানার মোড়ে) মহিলা দলের সাবেক নেত্রী লুবেনা হোসেন তিথির সভাপতিত্বে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

মহিলা দলের সাবেক যুগ্ম সাধারন সম্পাদক নারর্গিস আক্তার লুনার সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তৃতা করেন মহিলাদল নেত্রী এ্যাডভোকেট শিরিনা আক্তার, কচুয়া উপজেলা মহিলাদল নেত্রী আজমিরা খাতুন, সেলিনা খাতুন, রোজি আক্তার, ময়না বেগম, আমিনা হাসান, জেবা আক্তার, সুমাইয়া আক্তার, তরী খাতুনসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

স্বাগত বক্তৃতায় লুবেনা হোসেন তিথি বলেন, বর্তমান সরকার নারীদের উন্নয়ন, অগ্রগতি ও ক্ষমতায়নে ভূমিকা রাখবে। বিগত ১৭ বছর প্রকাশ্যে কোনো কর্মসূচি পালন করা যায়নি। এখন নারী ও শিশুদের নিয়ে কাজ করার সময় এসেছে। সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
সঞ্চালকের বক্তব্যে জেলা মহিলা দলের সাবেক যুগ্ম সাধারন সম্পাদক নারর্গিস আক্তার লুনা বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী আমাদের জন্য অত্যন্ত গৌরব ও আনন্দের দিন। আগামী দিনে সংগঠনকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করতে সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

আলোচনা সভা শেষে অনুষ্ঠানের সভাপতি লুবেনা হোসেন তিথির সৌজন্যে একটি সেলাই মেশিন উপস্থিত মহিলা দলের একজন নারী কর্মীর হাতে তুলে দেওয়া হয়। সভাশেষে বিএনপি’র প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ারর আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ইতালিতে মুন্সীগঞ্জ-বিক্রমপুর সমিতির বার্ষিক আনন্দ ভ্রমণ: প্রকৃতির সান্নিধ্যে প্রবাসীদের দিনভর আনন্দ-উচ্ছ্বাস

বাগেরহাটে মহিলা দলের সাবেক নেতৃবৃন্দের উদ্যোগে প্রতিষ্ঠা বার্ষিকী পালন

১১:০০:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬