
ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে উপজেলা যুবলীগের সভাপতি আব্দুর রাজ্জাককে (৫২) গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (০১ নভেম্বর) দিবাগত রাতে উপজেলার ভূরুঙ্গামারী ইউনিয়নের দেওয়ানের খামার গ্রামের নিজ বাড়ির সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। সোমবার সকালে তাকে কুড়িগ্রাম আদালতে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছেন ওসি আজিম উদ্দিন। গ্রেফতারকৃত ব্যক্তি ওই গ্রামের রিয়াজুল ইসলামের ছেলে। দীর্ঘদিন থেকে তিনি উপজেলা যুবলীগের সভাপতির পদে দায়িত্ব পালন করে আসছেন।
পুলিশ জানায়, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অঙ্গ সংগঠন যুব লীগের ভূরুঙ্গামারী উপজেলা শাখার সভাপতি আব্দুর রাজ্জাককে সন্ত্রাস বিরোধী মামলায় গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
ভূরুঙ্গামারী থানার ওসি আজিম উদ্দিন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, সন্ত্রাস বিরোধী মামলায় গ্রেপ্তারকৃত ব্যক্তিকে সোমবার কুড়িগ্রাম আদালতে পাঠানো হয়েছে।









