ঢাকা বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
২ আশ্বিন ১৪৩৩ বাংলা

ঘোড়াঘাটে সড়ক দুর্ঘটনায় নিহত ২

মাহফুজুর রহমান সরকার, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি:

আত্মীয়ের বাড়িতে দাওয়াত খেতে স্বামী-সন্তানকে নিয়ে হাসিমুখে বাড়ি থেকে বের হয়েছিলেন সম্পা বেগম(৩৫)।সঙ্গে ছিলেন ৯ বছরের মেয়ে নুছাইফা আক্তার। তবে আত্মীয়ের বাড়িতে পৌঁছানোর আগেই ট্রাকচাপায় প্রাণ হারিয়েছেন মা ও মেয়ে।

শুক্রবার (২১ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে দিনাজপুরের ঘোড়াঘাট পৌরসভার ঘোড়াঘাট ফিলিং স্টেশনের পাশে আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।নিহত সম্পা বেগম গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার ফুলহার নাছিরাবাদ এলাকার সেলিম সরকারের স্ত্রী। নিহত নুছাইফা আক্তার তাদের মেয়ে। দুর্ঘটনায় মোটরসাইকেল চালক সেলিম সরকার সুস্থ।স্থানীয়রা জানান, সেলিম সরকার তার স্ত্রী ও মেয়েকে নিয়ে মোটরসাইকেলে করে গোবিন্দগঞ্জের চিত্তিপাড়া গ্রামে এক আত্মীয়ের বাড়িতে দাওয়াত খেতে যাচ্ছিলেন। তারা ঘোড়াঘাট পৌরশহরের ইসলামপুর বাজার এলাকায় পৌঁছানোর আগেই দিনাজপুরগামী একটি ট্রাক তাদের মোটরসাইকেলটিকে পিছন দিক থেকে ধাক্কা দেয়এতে মোটরসাইকেল থেকে সড়কে ছিটকে পড়েন স্ত্রী সম্পা ও মেয়ে নুছাইফা। পরে ট্রাকটি তাদের চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই মা-মেয়ের মৃত হয়।
ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, দুর্ঘটনায় মা ও মেয়ের মৃত্যু হয়েছে। ঘাতক ট্রাকটি শনাক্ত করে চালককে আটকের চেষ্টা চলছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

বদলগাছীতে পুকুরে ডুবে ৬ বছরের শিশুর মৃত্যু

ঘোড়াঘাটে সড়ক দুর্ঘটনায় নিহত ২

০৩:৫৬:৩০ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬