ঢাকা বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
২ আশ্বিন ১৪৩৩ বাংলা

চাটখিল চক্ষু হাসপাতালে অত্যাধুনিক ফ্যাকো মেশিনের উদ্বোধন

ইসমাইল হোসেন সজিব, চাটখিল,নোয়াখালীঃ

নোয়াখালীর চাটখিল চক্ষু হাসপাতাল এন্ড ফ্যাকো সেন্টার প্রাইভেটে সর্বাধুনিক প্রযুক্তির ফ্যাকো মেশিনের শুভ উদ্বোধন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুরে হাসপাতালের তৃতীয় তলায় কাচ্চি ডাইন রেস্টুরেন্টের হলরুমে এ উদ্বোধন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

চাটখিল চক্ষু হাসপাতাল এন্ড ফ্যাকো সেন্টার প্রাইভেটের ভাইস চেয়ারম্যান মোশারফ হোসেন ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) নোয়াখালী জেলা সভাপতি ডা. এমএ নোমান।

হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক দেলোয়ার হোসেনের সার্বিক ব্যবস্থাপনায় এবং ডেপুটি ডিরেক্টর মনজুর আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. ফাওয়াজ বিন ইউসুফ ও প্রাইভেট হাসপাতাল ক্লিনিক মালিক সমিতির সভাপতি রহমত উল্যাহ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, আধুনিক চিকিৎসাসেবার সঙ্গে তাল মিলিয়ে চাটখিল ও আশপাশের এলাকার মানুষের জন্য উন্নতমানের চক্ষু চিকিৎসাসেবা নিশ্চিত করতে সর্বাধুনিক প্রযুক্তির এই ফ্যাকো মেশিন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এর মাধ্যমে ছানি অপারেশনসহ বিভিন্ন চক্ষু চিকিৎসাসেবা আরও আধুনিক ও সহজলভ্য হবে বলে তারা আশা প্রকাশ করেন।

পরে হাসপাতালের সার্বিক উন্নতি, রোগীদের সুস্থতা এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ইতালিতে মুন্সীগঞ্জ-বিক্রমপুর সমিতির বার্ষিক আনন্দ ভ্রমণ: প্রকৃতির সান্নিধ্যে প্রবাসীদের দিনভর আনন্দ-উচ্ছ্বাস

চাটখিল চক্ষু হাসপাতালে অত্যাধুনিক ফ্যাকো মেশিনের উদ্বোধন

০৪:২২:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬