
আবুল হোসেন রিপন,গুইমারা প্রতিনিধিঃ-
খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম সোহাগ এর সভাপতিত্বে বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মাহফিলের আয়োজন করা হয়।
এসময় গুইমারা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মাহাবুব হোসেন, সাংগঠনিক সম্পাদক আইয়ুব আলী ডালিম, সাবেক সভাপতি মোঃ ইউসুপসহ অঙ্গ ও সহযোগি সংগঠনের উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ডের অসংখ্য নেতাকর্মী দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আদর্শে গড়া জাতীয়তাবাদী দল বিএনপি সব সময় ন্যায় নীতি ও নিষ্ঠার পক্ষে কাজ করেছে তার বিনিময়ে বিগত দিনে শেখ হাসিনার ফ্যাসিষ্ট সরকারের অত্যাচার, নির্যাতন সহ্য করেছে তবুও অন্যায়ের পক্ষে আপোষ করেনি এই মহিয়ষী নারী। ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে তার আত্মার মাগফিরাত, এবং দেশ ও জাতির কল্যান কামনা ও দোয়া মাহফিলের মাধ্যমে অনুষ্ঠান সম্পন্ন করেন গুইমারা উপজেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠন।










