
খান আরিফুজ্জামান নয়ন, ডুমুরিয়া(খুলনা),প্রতিনিধিঃ
খুলনার ডুমুরিয়া উপজেলার জনসাধারণের সাথে কেডিএ’র সেবা এবং মাষ্টার প্লান সম্পর্কে অবহিতকরণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার( ১২ আগস্ট) সকাল সাড়ে ১০ টায় উপজেলার শহীদ জোবায়েদ আলী মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার সবিতা সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন কেডিএ চেয়ারম্যান এ্যাড. এস এম শফিকুল আলম মনা। বিশেষ অতিথির বক্তব্য দেন সাবেক চেয়ারম্যান মোল্যা মোশাররফ হোসেন মফিজ।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার( ভূমি) অমিত কুমার বিশ্বাস, বিএনপি নেতা সরদার আব্দুল মালেক,শেখ সরোয়ার হোসেন,মোল্যা মাহবুবুর রহমান,সাবেক ভাইস চেয়ারম্যান গাজী আব্দুল হালিম,মোল্যা কবির হোসেন,শেখ হাফিজুর রহমান,শেখ শাহিনুর রহমান,মশিউর রহমান লিটন,শেখ ফরহাদ হোসেন, ডুমুরিয়া প্রেসক্লাবের সভাপতি এস এম জাহাঙ্গীর আলম,এম এ এরশাদ,জনপ্রতিনিধি,শিক্ষক প্রতিনিধি,বীরমুক্তিযোদ্ধাবৃন্দ,সুধীজন, এলাকাবাসী সহ প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকেরা।
খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ-কেডিএ চেয়ারম্যান এ্যাড. এস এম শফিকুল আলম মনা বলেছেন, প্রধানমন্ত্রী খুলনা অঞ্চলকে সুশৃঙ্খল উন্নয়ন ও বাণিজ্যিক সম্প্রসারণে অত্যন্ত আন্তরিক। তিনি আরো বলেন ক্রমবর্ধমান জনসংখ্যার বিষয়টি বিবেচনায় নিয়ে নতুন মাস্টারপ্ল্যানে ডুমুরিয়াকে কেন্দ্র করে আধুনিক ও পরিবেশবান্ধব নগরায়নের একটি দীর্ঘমেয়াদী নকশা তৈরির উদ্যোগ নিয়েছে কেডিএ। আবাসিক, বাণিজ্যিক, শিল্প এলাকা এবং কৃষি জমি সুনির্দিষ্টভাবে চিহ্নিত করা হচ্ছে, যাতে আবাদি জমি ও জলাশয় রক্ষা করে পরিকল্পিত উন্নয়ন নিশ্চিত করা যায়। অভ্যন্তরীণ সংযোগ সড়ক নির্মাণের পরিকল্পনা রয়েছে, যা মূল শহরের সাথে খুলনার শস্য ভান্ডার খ্যাত ডুমুরিয়ার যোগাযোগকে আরও দ্রুত ও সহজ করবে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে জলাবদ্ধতা নিরসনে প্রাকৃতিক খালগুলো সংরক্ষণ ও পরিকল্পিত ড্রেনেজ নেটওয়ার্ক গড়ে তোলার সুস্পষ্ট দিক-নির্দেশনা এই মাস্টারপ্ল্যানে রাখা হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান খুলনা অঞ্চলকে সুশৃঙ্খল উন্নয়ন ও বাণিজ্যিক সম্প্রসারণে অত্যন্ত আন্তরিক।
প্রতিনিধির নাম 



















