
নিজস্ব প্রতিনিধি :
এশিয়াখ্যাত শিক্ষা প্রতিষ্টান চট্টগ্রাম জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলীয়ার অধ্যক্ষ (সাবেক) মুফতি সৈয়দ মুহাম্মদ অছিয়র রহমান আলকাদেরী ও আলহাজ্বা সৈয়্যদা জাহানারা বেগম রহঃ’র নাতনি সৈয়্যদা সামিহা আয যাহরা চট্টগ্রামের সুনামধন্য দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান জামেয়া আহমদিয়া সুন্নিয়া মহিলা কামিল মাদরাসা থেকে দাখিল পরীক্ষায় জিপিএ-5 ফাইভসহ গোল্ডেন A+ পেয়েছে। তাঁর এ অর্জনে সে মহান আল্লাহ তা’আলা ও তাঁর হাবীব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাশায়েখ-হযরাতের দরবারে শোকরিয়া জানিয়েছে। সাথেসাথে মাদরাসার অধ্যক্ষ, সম্মানিত শিক্ষকমন্ডলী, মা-বাবা, চাচা-চাচীসহ আত্মীয় স্বজন সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে।
উল্লেখ্য যে, সে সার্দান ইউনিভার্সিটি,চট্টগ্রাম ইসলামিক স্টাডিস ডিপার্টমেন্টের বিভাগীয় প্রধান বিশিষ্ট লেখক, গবেষক, শিক্ষাবিদ, বহুগ্রন্থ প্রনেতা অধ্যাপক সৈয়্যদ মুহাম্মদ জালাল উদ্দীন আল-আযহারী ও আলেমা সৈয়্যদা তাসলিমা আখতারের ২য় কন্যা। সে উচ্চ শিক্ষা গ্রহণ করে দেশ-জাতির সেবা ও দ্বীন-মাজহাবের খেদমত করতে চাই। তাঁর উজ্জ্বল ভবিষ্যতের জন্য সে সকলের কাছে দোয়া কামনা করছে।
প্রতিনিধির নাম 


















