ঢাকা বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
২ আশ্বিন ১৪৩৩ বাংলা

রাষ্ট্রবিরোধী কার্যকলাপের অভিযোগ: জবির ৬৮ শিক্ষককের বিরুদ্ধে তদন্ত কমিটি

জবি প্রতিনিধি,

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ৬৮ জন শিক্ষকের বিরুদ্ধে ‘রাষ্ট্রবিরোধী গোপন কার্যকলাপে’ জড়িত থাকার অভিযোগে তদন্তে চার সদস্যের কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বৃহস্পতিবার (৬ আগস্ট) রেজিস্ট্রার দপ্তর থেকে জারি করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

অফিস আদেশে বলা হয়, সম্প্রতি ‘এশিয়া পোস্ট -এ প্রকাশিত সংবাদে বিশ্ববিদ্যালয়ের ৬৮ জন শিক্ষক রাষ্ট্রবিরোধী গোপন কার্যকলাপে জড়িত থাকার অভিযোগ উত্থাপিত হয়েছে। ওই প্রতিবেদনের বিষয়ে তথ্য-উপাত্ত যাচাই করে গুরুত্বপূর্ণ রিপোর্ট দাখিলের লক্ষ্যে এ তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
কমিটির আহ্বায়ক করা হয়েছে ইতিহাস বিভাগের অধ্যাপক ড. নাছির আহমাদকে। সদস্য হিসেবে রয়েছেন রসায়ন বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ জামির হোসেন এবং রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মো. মেজবাহ-উল-আজম সওদাগর। রেজিস্ট্রার দপ্তরের সেকশন অফিসার (গ্রেড-২) মোহা. আব্দুল মালেক সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।

অফিস আদেশ অনুযায়ী, কমিটিকে আগামী ১৩ আগস্ট ২০২৬ তারিখের মধ্যে অভিযোগ সংশ্লিষ্ট কার্যকলাপের সঙ্গে অভিযুক্ত শিক্ষকদের সম্পৃক্ততা যাচাই করে তথ্যভিত্তিক ও প্রয়োজনীয় সুপারিশসহ প্রতিবেদন জমা দিতে হবে। পাশাপাশি প্রতিবেদনে প্রকাশিত অভিযোগ এবং বিগত সরকারের সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমন ও শিক্ষার্থীদের হুমকি দেওয়ার মতো অভিযোগের বিষয়েও অনুসন্ধান করে মতামত দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

তবে অভিযোগের বিষয়ে অভিযুক্ত শিক্ষকদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

বদলগাছীতে পুকুরে ডুবে ৬ বছরের শিশুর মৃত্যু

রাষ্ট্রবিরোধী কার্যকলাপের অভিযোগ: জবির ৬৮ শিক্ষককের বিরুদ্ধে তদন্ত কমিটি

০৭:২৮:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬