ঢাকা বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
২ আশ্বিন ১৪৩৩ বাংলা

মহালছড়িতে মাদকবিরোধী অভিযানে যুবকের ৬ মাসের কারাদণ্ড ও জরিমানা

শফিক ইসলাম,মহালছড়ি প্রতিনিধি

খাগড়াছড়ি জেলার মহালছড়ি উপজেলায় মাদকাসক্তি ও জনভোগান্তি প্রতিরোধে উপজেলা প্রশাসনের পরিচালিত মোবাইল কোর্ট অভিযানে এক ব্যক্তিকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

বুধবার (০৫ আগস্ট ২০২৬) বিকেলে মহালছড়ি উপজেলার বিভিন্ন এলাকায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ এরফানুল হক চৌধুরীর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান পরিচালিত হয়।

দণ্ডপ্রাপ্ত ব্যক্তি মোঃ শাহিন (২৫)। তিনি মৃত ফারুখ মিয়ার ছেলে ও মৃত শাহিরুন নেছার সন্তান। তাঁর বাড়ি মহালছড়ি উপজেলার ৩নং ক্যায়াংঘাট ইউনিয়নের ১নং ওয়ার্ডের ক্যায়াংঘাট এলাকায়।

পরিবার সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে মাদকাসক্তির কারণে তিনি এলাকায় জনভোগান্তির সৃষ্টি করে আসছিলেন। মাদক সেবনের পর স্থানীয় বাসিন্দাদের উৎত্যক্ত করা, সামাজিক পরিবেশ বিঘ্নিত করা এবং জনশৃঙ্খলা নষ্টের অভিযোগের ভিত্তিতে উপজেলা প্রশাসন অভিযান পরিচালনা করে। অভিযানের সময় অভিযোগের সত্যতা পাওয়া গেলে ভ্রাম্যমাণ আদালতে তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
অভিযানে মহালছড়ি থানা পুলিশের সদস্যরা আইনশৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করেন। এছাড়াও মহালছড়ি প্রেসক্লাবের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ এরফানুল হক চৌধুরী জানিয়েছেন, মাদকমুক্ত ও শান্তিপূর্ণ সমাজ গঠনের লক্ষ্যে মহালছড়ি উপজেলায় নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করা হবে। মাদক, সন্ত্রাস, জনস্বার্থবিরোধী কর্মকাণ্ড এবং সাধারণ মানুষের ভোগান্তির কারণ হয়—এমন যেকোনো অপরাধের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে।

তিনি আরো বলেন, মাদকের বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতির আলোকে এ ধরনের অভিযান ভবিষ্যতেও জোরদার করা হবে। একই সঙ্গে মাদক সংক্রান্ত যেকোনো তথ্য প্রশাসন বা আইনশৃঙ্খলা বাহিনীকে জানিয়ে সহযোগিতা করার জন্য স্থানীয় জনগণের প্রতি আহ্বান জানানো হয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

বদলগাছীতে পুকুরে ডুবে ৬ বছরের শিশুর মৃত্যু

মহালছড়িতে মাদকবিরোধী অভিযানে যুবকের ৬ মাসের কারাদণ্ড ও জরিমানা

১০:৩৯:২০ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬