
নুরুজ্জামান লিটন, নওগাঁ প্রতিনিধিঃ
নওগাঁ জেলার বদলগাছী উপজেলায় ঝুলন্ত অবস্থায় এক যুবকের লাশ উদ্ধার করেছে উপজেলা প্রশাসন ও পুলিশ।
২৬ এপ্রিল, রবিবার সকালে বদলগাছী উপজেলার ভান্ডারপুর শ্মশান এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত ব্যক্তির নাম সাহেব আলী (৩২)। তিনি নুর ইসলাম ওরফে শুক্টুর ছেলে বলে জানা গেছে ।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে শ্মশান এলাকায় একটি গাছের সঙ্গে লাশ ঝুলতে দেখে স্থানীয়রা বিষয়টি প্রশাসনকে জানায়। পরে বদলগাছী উপজেলা প্রশাসন ও থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।
পুলিশ জানায়, লাশটি ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এটি হত্যা নাকি আত্মহত্যা—তা ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে।
এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত শুরু করেছে পুলিশ।
