
কামরুজ্জামান শিমুল বাগেরহাট জেলা প্রতিনিধি
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলমের সাথে বাগেরহাট জেলা বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৭ই আগস্ট) বিকেলে বাগেরহাট জেলা পরিষদ অডিটরিয়ামে জেলা বিএনপির আহবায়ক ইঞ্জিনিয়ার এ টি এম আকরাম হোসেন তালিমের সভাপতিত্বে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব মোজাফ্ফর রহমান আলম।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক সচিব ড. ফরিদুল ইসলাম, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক এমপি শেখ মুজিবুর রহমান, এডভোকেট শেখ ওয়াহিদুজ্জামান দিপু, জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ মোঃ জাকির হোসেন, জেলা বিএনপির সাবেক সভাপতি এম এ সালাম, বিএনপি নেতা কামরুল ইসলাম গোরা, শেখ শাহেদ আলী রবি, মনিরুল ইসলাম খান, সর্দার ওহিদুল ইসলাম পল্টু, অধ্যাপক হাদিউজ্জামান হিরো, শেখ হাফিজুর রহমান তুহিন, মোহাম্মদ হাফিজুর রহমান, শিক্ষার হারুন আল রশিদ, সরদার জাহিদ, আসাদুজ্জামান মিলন, ফকির তারিকুল ইসলাম, এসকেন্দার হোসেনসহ বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে হবে। আপনারা তারেক রহমানের প্রতি এবং বিএনপি সরকারের প্রতি আস্থা রাখুন, দেশ এগিয়ে যাবে ইনশাল্লাহ। বাগেরহাট জেলা বিএনপির সকল নেতৃবৃন্দকে ঐক্যবদ্ধ হয়ে সংগঠনকে শক্তিশালী করার আহ্বান জানান তিনি।










